শুক্রবার, ০৫ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

পলাতক দুই সহযোগীর খোঁজে অভিযান

চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, অস্ত্রসহ যুবক আটক

ছবি : চেকপোস্ট

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় পুলিশের নিয়মিত চেকপোস্টে তল্লাশির সময় একটি দেশীয় এলজি বন্দুক ও দুই রাউন্ড কার্তুজসহ এক তরুণকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) ভোরে উপজেলার ইটাখোলা-আকানগর সড়কে এ ঘটনা ঘটে। আটককৃত সিদ্দিকুর রহমান (২২) জেলার নবীনগর উপজেলার বরাইল এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, নিয়মিত চেকপোস্ট চলাকালে একটি মোটরসাইকেলে তিন যুবককে আসতে দেখে থামার সংকেত দেওয়া হয়। কিন্তু চেকপোস্ট দেখে তারা মোটরসাইকেল ঘুরিয়ে দ্রুত পালানোর চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া করলে মোটরসাইকেল ফেলে তিনজনই দৌড়ে পালানোর চেষ্টা করে।

এ সময় সিদ্দিকুর রহমানকে আটক করা সম্ভব হলেও তার দুই সহযোগী পালিয়ে যায়। আটক ব্যক্তির দেহ তল্লাশি করে কোমর থেকে একটি দেশীয় এলজি বন্দুক ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াছিন জানান, পালিয়ে যাওয়া দুই তরুণের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

#পুলিশঅভিযান #বাঞ্ছারামপুর #অস্ত্রউদ্ধার

চেকপোস্ট

শুক্রবার, ০৫ জুন ২০২৬

চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, অস্ত্রসহ যুবক আটক

প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

featured Image

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় পুলিশের নিয়মিত চেকপোস্টে তল্লাশির সময় একটি দেশীয় এলজি বন্দুক ও দুই রাউন্ড কার্তুজসহ এক তরুণকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) ভোরে উপজেলার ইটাখোলা-আকানগর সড়কে এ ঘটনা ঘটে। আটককৃত সিদ্দিকুর রহমান (২২) জেলার নবীনগর উপজেলার বরাইল এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, নিয়মিত চেকপোস্ট চলাকালে একটি মোটরসাইকেলে তিন যুবককে আসতে দেখে থামার সংকেত দেওয়া হয়। কিন্তু চেকপোস্ট দেখে তারা মোটরসাইকেল ঘুরিয়ে দ্রুত পালানোর চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া করলে মোটরসাইকেল ফেলে তিনজনই দৌড়ে পালানোর চেষ্টা করে।

এ সময় সিদ্দিকুর রহমানকে আটক করা সম্ভব হলেও তার দুই সহযোগী পালিয়ে যায়। আটক ব্যক্তির দেহ তল্লাশি করে কোমর থেকে একটি দেশীয় এলজি বন্দুক ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াছিন জানান, পালিয়ে যাওয়া দুই তরুণের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত