শুক্রবার, ২৬ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

আইনি প্রক্রিয়ার জন্য থানায় হস্তান্তর

চুনারুঘাটে গণধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার, জানাল র‌্যাব-৯

ছবি: চেকপোস্ট

হবিগঞ্জের চুনারুঘাটে দায়ের করা একটি গণধর্ষণ মামলার পলাতক এক আসামিকে গ্রেফতারের দাবি করেছে র‌্যাব-৯।

র‌্যাব-৯ জানায়, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে চুনারুঘাট থানায় দায়ের করা মামলার পর থেকেই আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত শুরু করা হয়।

এর ধারাবাহিকতায় গত ২৫ জুন ২০২৬ সন্ধ্যায় র‌্যাব-৯-এর সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট উপজেলার রানীগাঁও এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত ৩ নম্বর পলাতক আসামি মিজান মিয়া (৩৮)-কে গ্রেফতার করে।

র‌্যাবের ভাষ্য অনুযায়ী, ভুক্তভোগী তার অভিযোগে উল্লেখ করেন যে, গত ৭ ফেব্রুয়ারি ২০২৬ রাতে তাকে জোরপূর্বক সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। এ ঘটনায় তিনি চুনারুঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৯ জানিয়েছে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অপরাধবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

#হবিগঞ্জ #র‍্যাব৯ #চুনারুঘাট

চেকপোস্ট

শুক্রবার, ২৬ জুন ২০২৬

চুনারুঘাটে গণধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার, জানাল র‌্যাব-৯

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

featured Image

হবিগঞ্জের চুনারুঘাটে দায়ের করা একটি গণধর্ষণ মামলার পলাতক এক আসামিকে গ্রেফতারের দাবি করেছে র‌্যাব-৯।

র‌্যাব-৯ জানায়, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে চুনারুঘাট থানায় দায়ের করা মামলার পর থেকেই আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত শুরু করা হয়।

এর ধারাবাহিকতায় গত ২৫ জুন ২০২৬ সন্ধ্যায় র‌্যাব-৯-এর সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট উপজেলার রানীগাঁও এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত ৩ নম্বর পলাতক আসামি মিজান মিয়া (৩৮)-কে গ্রেফতার করে।

র‌্যাবের ভাষ্য অনুযায়ী, ভুক্তভোগী তার অভিযোগে উল্লেখ করেন যে, গত ৭ ফেব্রুয়ারি ২০২৬ রাতে তাকে জোরপূর্বক সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। এ ঘটনায় তিনি চুনারুঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৯ জানিয়েছে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অপরাধবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত