বুধবার, ১৩ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

সীমান্তে বাড়ানো হয়েছে টহল

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান, জব্দ ৪ ভারতীয় গরু

ছবি: চেকপোস্ট

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক সাঁড়াশি অভিযান চালিয়ে ৪টি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ এর চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)। সোমবার (১৩ মে) সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব গরু উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৩ বিজিবির চারটি বিশেষ টহলদল জেলার সদর উপজেলার সুন্দরপুর ও সূর্যনারায়নপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে হাকিমপুর বিওপি সুন্দরপুর ইউনিয়নের সোনাদিয়াচর গ্রাম থেকে ১টি, ফরিদপুর বিওপি কদমতলী গ্রাম থেকে ১টি, মনাকষা বিওপি চাচ্চুরচর গ্রাম থেকে ১টি এবং জহুরপুর বিওপি সূর্যনারায়নপুর ইউনিয়নের নিশিপাড়া গ্রাম থেকে আরও ১টি গরু জব্দ করে।

জব্দকৃত ৪টি গরুর আনুমানিক বাজার মূল্য প্রায় ৯ লাখ ৪০ হাজার টাকা। উদ্ধার হওয়া গরুগুলো আইনানুগ প্রক্রিয়ায় চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।

বিজিবি আরও জানায়, চলতি মে মাসে এ পর্যন্ত ৫৩ বিজিবি তাদের দায়িত্বপূর্ণ এলাকায় মোট ১৬টি গরু জব্দ করেছে, যার বাজার মূল্য প্রায় ২৯ লাখ ৪০ হাজার টাকা।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক কাজী মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সীমান্তে গরু চোরাচালান প্রতিরোধে ৫৩ বিজিবি অত্যন্ত তৎপর রয়েছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে দুর্গম এলাকা ও নদীপথে বিশেষ টহল, অতিরিক্ত চেকপোস্ট এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।”

চোরাচালানবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বিজিবি।

#বিজিবি #চাঁপাইনবাবগঞ্জ #গরুচোরাচালান

চেকপোস্ট

বুধবার, ১৩ মে ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান, জব্দ ৪ ভারতীয় গরু

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক সাঁড়াশি অভিযান চালিয়ে ৪টি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ এর চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)। সোমবার (১৩ মে) সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব গরু উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৩ বিজিবির চারটি বিশেষ টহলদল জেলার সদর উপজেলার সুন্দরপুর ও সূর্যনারায়নপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে হাকিমপুর বিওপি সুন্দরপুর ইউনিয়নের সোনাদিয়াচর গ্রাম থেকে ১টি, ফরিদপুর বিওপি কদমতলী গ্রাম থেকে ১টি, মনাকষা বিওপি চাচ্চুরচর গ্রাম থেকে ১টি এবং জহুরপুর বিওপি সূর্যনারায়নপুর ইউনিয়নের নিশিপাড়া গ্রাম থেকে আরও ১টি গরু জব্দ করে।

জব্দকৃত ৪টি গরুর আনুমানিক বাজার মূল্য প্রায় ৯ লাখ ৪০ হাজার টাকা। উদ্ধার হওয়া গরুগুলো আইনানুগ প্রক্রিয়ায় চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।

বিজিবি আরও জানায়, চলতি মে মাসে এ পর্যন্ত ৫৩ বিজিবি তাদের দায়িত্বপূর্ণ এলাকায় মোট ১৬টি গরু জব্দ করেছে, যার বাজার মূল্য প্রায় ২৯ লাখ ৪০ হাজার টাকা।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক কাজী মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সীমান্তে গরু চোরাচালান প্রতিরোধে ৫৩ বিজিবি অত্যন্ত তৎপর রয়েছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে দুর্গম এলাকা ও নদীপথে বিশেষ টহল, অতিরিক্ত চেকপোস্ট এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।”

চোরাচালানবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বিজিবি।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত