চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আইনশৃঙ্খলা কমিটির মুখ্য উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদ, উপজেলা প্রকৌশলী আজাহারুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোসা. শারমিন আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুনাইন বিন জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, ইউপি চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ।
সভায় সদর উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশেষ করে বাল্যবিয়ে রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। এ লক্ষ্যে মসজিদের ইমাম ও নিকাহ রেজিস্ট্রারদের সমন্বয়ে সচেতনতামূলক প্রচারণা জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া মাতৃমৃত্যুর ঝুঁকি কমাতে বাল্যবিবাহ প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়। মাদকদ্রব্যের অপব্যবহার রোধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ ও বিজিবির সমন্বয়ে টাস্কফোর্স গঠন করে অভিযান পরিচালনার বিষয়েও আলোচনা হয়।
সভায় অবৈধভাবে মাটি কাটা বন্ধে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

শনিবার, ২৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬