বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

সালিসকে কেন্দ্র করে উত্তেজনা লাঠি-রড নিয়ে সংঘর্ষ

চাঁপাইনবাবগঞ্জে আইনজীবীদের সংঘর্ষ, সাংবাদিক নির্যাতনের অভিযোগ

ছবি : চেকপোস্ট

চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে সালিস চলাকালে আইনজীবীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনজীবী ও তাদের সহকারীসহ অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন। একই ঘটনায় এক সাংবাদিককে আটকে রেখে নির্যাতনের অভিযোগও উঠেছে।

রোববার ১৭ মে বিকেলে চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতি কার্যালয়ে এ ঘটনা ঘটে। আহতরা ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, একটি বিরোধ নিষ্পত্তিকে কেন্দ্র করে সালিস চলাকালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে লাঠি ও রড নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা।

এসময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিডিও ধারণ করতে গেলে স্টার নিউজের জেলা প্রতিনিধি মাহমুদুল হাসান তুষারকে বাধা দেওয়া হয়। পরে তাকে টেনেহিঁচড়ে আইনজীবী সমিতির দ্বিতীয় তলায় নিয়ে গিয়ে মারধর, হেনস্তা ও ভয়ভীতি দেখানোর অভিযোগ ওঠে। তার মোবাইল ফোন ও আইডি কার্ডও কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

সাংবাদিক তুষার জানান, পরে সিনিয়র সাংবাদিকরা তাকে উদ্ধার করতে গেলে তাদের সঙ্গেও দুর্ব্যবহার করা হয়। ঘটনাস্থলে উপস্থিত পুলিশের বিশেষ শাখার এক সদস্যের মোবাইল ফোনও কেড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

পরে কোর্ট পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত চারজন চিকিৎসা নিয়েছেন বলে নিশ্চিত করেছেন জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জামিলা ও আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুস সামাদ।

অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে রাত ৯টা পর্যন্ত কোনো মামলা হয়নি এবং কাউকে আটক করা হয়নি বলেও জানান তিনি।

ঘটনার পরও আইনজীবী সমিতি এলাকায় উত্তেজনা বিরাজ করছিল বলে জানা গেছে।

#চাঁপাইনবাবগঞ্জ #সাংবাদিকনির্যাতন #আইনজীবীসংঘর্ষ

চেকপোস্ট

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে আইনজীবীদের সংঘর্ষ, সাংবাদিক নির্যাতনের অভিযোগ

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে সালিস চলাকালে আইনজীবীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনজীবী ও তাদের সহকারীসহ অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন। একই ঘটনায় এক সাংবাদিককে আটকে রেখে নির্যাতনের অভিযোগও উঠেছে।

রোববার ১৭ মে বিকেলে চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতি কার্যালয়ে এ ঘটনা ঘটে। আহতরা ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, একটি বিরোধ নিষ্পত্তিকে কেন্দ্র করে সালিস চলাকালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে লাঠি ও রড নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা।

এসময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিডিও ধারণ করতে গেলে স্টার নিউজের জেলা প্রতিনিধি মাহমুদুল হাসান তুষারকে বাধা দেওয়া হয়। পরে তাকে টেনেহিঁচড়ে আইনজীবী সমিতির দ্বিতীয় তলায় নিয়ে গিয়ে মারধর, হেনস্তা ও ভয়ভীতি দেখানোর অভিযোগ ওঠে। তার মোবাইল ফোন ও আইডি কার্ডও কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

সাংবাদিক তুষার জানান, পরে সিনিয়র সাংবাদিকরা তাকে উদ্ধার করতে গেলে তাদের সঙ্গেও দুর্ব্যবহার করা হয়। ঘটনাস্থলে উপস্থিত পুলিশের বিশেষ শাখার এক সদস্যের মোবাইল ফোনও কেড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

পরে কোর্ট পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত চারজন চিকিৎসা নিয়েছেন বলে নিশ্চিত করেছেন জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জামিলা ও আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুস সামাদ।

অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে রাত ৯টা পর্যন্ত কোনো মামলা হয়নি এবং কাউকে আটক করা হয়নি বলেও জানান তিনি।

ঘটনার পরও আইনজীবী সমিতি এলাকায় উত্তেজনা বিরাজ করছিল বলে জানা গেছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত