মঙ্গলবার, ০২ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি

গ্রিল কেটে তহসিল অফিসে চোরের হানা, উধাও গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ

ছবি: চেকপোস্ট

রাজশাহীর দুর্গাপুরে একটি ইউনিয়ন ভূমি (তহসিল) অফিসে জানালার গ্রিল কেটে ও থাই গ্লাস ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ঈদুল আজহার দীর্ঘ সরকারি ছুটির সুযোগে সংঘটিত এ ঘটনায় কম্পিউটারের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশসহ বিভিন্ন মালামাল চুরি হয়ে গেছে।

ঘটনাটি ঘটেছে দুর্গাপুর পৌর সদরের সিংগা হাট এলাকায় অবস্থিত ঝালুকা ইউনিয়ন ভূমি অফিসে। অফিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটির কারণে অফিস বন্ধ ছিল। ছুটি শেষে সোমবার (১ জুন) সকালে কর্মচারীরা অফিস খুলতে এসে জানালার গ্রিল কাটা ও থাই গ্লাস ভাঙা অবস্থায় দেখতে পান।

পরে অফিসের ভেতরে প্রবেশ করে দেখা যায়, আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। কম্পিউটারের মনিটর ভাঙা অবস্থায় পাওয়া গেলেও হার্ডডিস্ক, র‌্যাম, প্রসেসর, মাদারবোর্ড, সিডি/ডিভিডি ড্রাইভ ও ওয়াইফাই রাউটারসহ গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ চুরি হয়ে গেছে।

ঝালুকা ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা (নায়েব) নরশাদ আলী জানান, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে জানালার গ্রিল কেটে অফিসে প্রবেশ করে এবং ভেতরে তছনছ চালিয়ে প্রয়োজনীয় যন্ত্রাংশ নিয়ে যায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

দুর্গাপুর থানা পুলিশ জানায়, এ ঘটনায় লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরে চুরির ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ জড়িতদের শনাক্তে পুলিশের একটি টিম কাজ করছে। পাশাপাশি চুরি হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

#রাজশাহী #দুর্গাপুর #ভূমি_অফিসে_চুরি

চেকপোস্ট

মঙ্গলবার, ০২ জুন ২০২৬

গ্রিল কেটে তহসিল অফিসে চোরের হানা, উধাও গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ

প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

featured Image

রাজশাহীর দুর্গাপুরে একটি ইউনিয়ন ভূমি (তহসিল) অফিসে জানালার গ্রিল কেটে ও থাই গ্লাস ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ঈদুল আজহার দীর্ঘ সরকারি ছুটির সুযোগে সংঘটিত এ ঘটনায় কম্পিউটারের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশসহ বিভিন্ন মালামাল চুরি হয়ে গেছে।

ঘটনাটি ঘটেছে দুর্গাপুর পৌর সদরের সিংগা হাট এলাকায় অবস্থিত ঝালুকা ইউনিয়ন ভূমি অফিসে। অফিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটির কারণে অফিস বন্ধ ছিল। ছুটি শেষে সোমবার (১ জুন) সকালে কর্মচারীরা অফিস খুলতে এসে জানালার গ্রিল কাটা ও থাই গ্লাস ভাঙা অবস্থায় দেখতে পান।

পরে অফিসের ভেতরে প্রবেশ করে দেখা যায়, আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। কম্পিউটারের মনিটর ভাঙা অবস্থায় পাওয়া গেলেও হার্ডডিস্ক, র‌্যাম, প্রসেসর, মাদারবোর্ড, সিডি/ডিভিডি ড্রাইভ ও ওয়াইফাই রাউটারসহ গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ চুরি হয়ে গেছে।

ঝালুকা ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা (নায়েব) নরশাদ আলী জানান, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে জানালার গ্রিল কেটে অফিসে প্রবেশ করে এবং ভেতরে তছনছ চালিয়ে প্রয়োজনীয় যন্ত্রাংশ নিয়ে যায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

দুর্গাপুর থানা পুলিশ জানায়, এ ঘটনায় লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরে চুরির ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ জড়িতদের শনাক্তে পুলিশের একটি টিম কাজ করছে। পাশাপাশি চুরি হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত