গোপালগঞ্জের বেদগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হওয়ার ঘটনায় বাগেরহাটের চিতলমারী উপজেলায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। নিহতদের মধ্যে দুইজন একই উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের বাসিন্দা হওয়ায় এলাকায় চলছে আহাজারি।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল পৌনে ১২টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম এলাকায় দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন।
নিহতদের মধ্যে মেহেদি হাসান (শহিদ) ও শায়োন ঢালী চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের ঘোলা ও বাদামতলা গ্রামের বাসিন্দা। তারা দুজন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন বলে জানিয়েছেন স্বজনরা।
নিহত শায়োন ঢালীর চাচা উত্তম ঢালী জানান, তারা মোটরসাইকেলে করে গোপালগঞ্জের কদমবাড়ী পাগলের মেলায় যাচ্ছিলেন। পথে দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ঘোলা ও বাদামতলা গ্রামে শোকের মাতম চলছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ।
স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, নিহতদের মরদেহ দাফন সম্পন্ন হয়েছে। এলাকাবাসী সড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ মে ২০২৬