গোপালগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত বিশ্বকাপ ফুটবল ২০২৬ সমর্থক টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে গোপালগঞ্জ পুলিশ লাইন্স মাঠে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের অংশগ্রহণে আয়োজিত এই ম্যাচ দেখতে বিপুল সংখ্যক দর্শক মাঠে উপস্থিত হন।
ফাইনাল খেলায় শুরু থেকেই ব্রাজিল সমর্থক দল দারুণ আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। প্রথমার্ধে এক গোলের লিড নেওয়ার পর দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করে তারা নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে। অন্যদিকে আর্জেন্টিনা সমর্থক দল কয়েকটি আক্রমণ গড়ে তুললেও গোলের দেখা পায়নি।
ফলে ৩-০ গোলের বড় ব্যবধানে জয় তুলে নিয়ে ব্রাজিল সমর্থক দল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা উপভোগ করতে জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং ক্রীড়াপ্রেমীরা মাঠে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নেন মোহাম্মদ সামছুল হক, মো. আরিফ-উজ-জামান এবং শরীফ রফিকুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তারা।
অনুষ্ঠানে মো. হাবীবুল্লাহ উপস্থিত দর্শক, অতিথি ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ম্যাচ শেষে উভয় দলের খেলোয়াড়দের স্মারক মেডেল প্রদান করা হয়। পরে চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

শুক্রবার, ১৯ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬