বুধবার, ২৪ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

প্রার্থী বাছাইয়ে অনিয়ম

গোপালগঞ্জে এএসআই নিয়োগ প্রস্তুতি সভা, স্বচ্ছতার ওপর জোর

ছবি: চেকপোস্ট

বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ-২০২৬ উপলক্ষে গোপালগঞ্জে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের নিয়ে প্রস্তুতিমূলক ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। নিয়োগ কার্যক্রমকে স্বচ্ছ, নিরপেক্ষ ও যোগ্যতাভিত্তিক রাখতে এ আয়োজন করা হয়।

মঙ্গলবার (২৩ জুন) বিকেলে গোপালগঞ্জ পুলিশ লাইন্সের ড্রিল শেডে অনুষ্ঠিত ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন মো. হাবীবুল্লাহ। এ সময় নিয়োগ কার্যক্রমে অংশগ্রহণকারী কর্মকর্তা ও সদস্যদের দায়িত্ব ও করণীয় বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়।

ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, প্রকৃত যোগ্য প্রার্থী নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে পেশাদারিত্ব, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি স্পষ্টভাবে জানান, নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম, তদবির বা পক্ষপাতমূলক আচরণের সুযোগ নেই।

সভায় নিয়োগ কার্যক্রমের বিভিন্ন ধাপ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি মেধা, শারীরিক সক্ষমতা ও সামগ্রিক যোগ্যতার ভিত্তিতে প্রার্থী মূল্যায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

ফিজিক্যাল এনডিউরেন্স টেস্ট (পিইটি) কার্যক্রমে গোপালগঞ্জ জেলা পুলিশ রিক্রুটমেন্ট টিমকে সহায়তার জন্য পুলিশ সদর দপ্তরের মনোনীত প্রতিনিধি মো. শাহজাহান হোসেন উপস্থিত ছিলেন।

এ ছাড়া নিয়োগ বোর্ডের সদস্য শেখ মাহমুদুল ইসলাম, মো. সোহেল রানাসাঈদ নাসিরুল্লাহসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন। দায়িত্বপ্রাপ্ত সদস্যদের সঙ্গে নিয়োগ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার বিষয়ে মতবিনিময় করা হয়।

#পুলিশ_নিয়োগ #এএসআই_নিয়োগ_২০২৬ #গোপালগঞ্জ_পুলিশ

চেকপোস্ট

বুধবার, ২৪ জুন ২০২৬

গোপালগঞ্জে এএসআই নিয়োগ প্রস্তুতি সভা, স্বচ্ছতার ওপর জোর

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ-২০২৬ উপলক্ষে গোপালগঞ্জে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের নিয়ে প্রস্তুতিমূলক ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। নিয়োগ কার্যক্রমকে স্বচ্ছ, নিরপেক্ষ ও যোগ্যতাভিত্তিক রাখতে এ আয়োজন করা হয়।

মঙ্গলবার (২৩ জুন) বিকেলে গোপালগঞ্জ পুলিশ লাইন্সের ড্রিল শেডে অনুষ্ঠিত ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন মো. হাবীবুল্লাহ। এ সময় নিয়োগ কার্যক্রমে অংশগ্রহণকারী কর্মকর্তা ও সদস্যদের দায়িত্ব ও করণীয় বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়।

ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, প্রকৃত যোগ্য প্রার্থী নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে পেশাদারিত্ব, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি স্পষ্টভাবে জানান, নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম, তদবির বা পক্ষপাতমূলক আচরণের সুযোগ নেই।

সভায় নিয়োগ কার্যক্রমের বিভিন্ন ধাপ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি মেধা, শারীরিক সক্ষমতা ও সামগ্রিক যোগ্যতার ভিত্তিতে প্রার্থী মূল্যায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

ফিজিক্যাল এনডিউরেন্স টেস্ট (পিইটি) কার্যক্রমে গোপালগঞ্জ জেলা পুলিশ রিক্রুটমেন্ট টিমকে সহায়তার জন্য পুলিশ সদর দপ্তরের মনোনীত প্রতিনিধি মো. শাহজাহান হোসেন উপস্থিত ছিলেন।

এ ছাড়া নিয়োগ বোর্ডের সদস্য শেখ মাহমুদুল ইসলাম, মো. সোহেল রানাসাঈদ নাসিরুল্লাহসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন। দায়িত্বপ্রাপ্ত সদস্যদের সঙ্গে নিয়োগ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার বিষয়ে মতবিনিময় করা হয়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত