বুধবার, ০৫ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

হাসপাতালে নেওয়ার পর মৃত্যু

গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত

ছবি : চেকপোস্ট

গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় সোলায়মান শিকদার (১১) নামে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) বিকেল পৌনে ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া ভূঁইয়াপাড়া স্ট্যান্ড এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোলায়মান রাস্তা পার হওয়ার সময় একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জরুরি বিভাগের চিকিৎসক ডা. আফতাব জিলানী।

নিহত সোলায়মান শিকদার সদর উপজেলার তেবাড়িয়া উত্তরপাড়া এলাকার সেলিম শিকদারের ছেলে। তার মরদেহ বর্তমানে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

#সড়কদুর্ঘটনা #গোপালগঞ্জ #স্কুলছাত্রনিহত

চেকপোস্ট

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত

প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

featured Image

গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় সোলায়মান শিকদার (১১) নামে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) বিকেল পৌনে ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া ভূঁইয়াপাড়া স্ট্যান্ড এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোলায়মান রাস্তা পার হওয়ার সময় একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জরুরি বিভাগের চিকিৎসক ডা. আফতাব জিলানী।

নিহত সোলায়মান শিকদার সদর উপজেলার তেবাড়িয়া উত্তরপাড়া এলাকার সেলিম শিকদারের ছেলে। তার মরদেহ বর্তমানে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত