সোমবার, ২০ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

অভিযোগ অস্বীকার অভিযুক্তের।

গোপালগঞ্জের পারিবারিক বিরোধে গৃহবধূকে মারধরের অভিযোগ

ছবি : চেকপোস্ট

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পিঞ্জরী ইউনিয়নের গোয়ালংক গ্রামে পারিবারিক বিরোধের জেরে এক গৃহবধূকে মারধরের অভিযোগ উঠেছে তার দেবরের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী কোটালীপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার (১৮ জুলাই) বাড়ির পাশের একটি স্থানে গবাদিপশু চরাতে যান কাজুলী বেগম। এ সময় একই পরিবারের সদস্য শামসুন্নাহার বেগম গবাদিপশু অন্যত্র সরিয়ে নিতে বললে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে শামসুন্নাহারের স্বামী কাইয়ুম ঘরামী ঘটনাস্থলে এসে কাজুলী বেগমকে মারধর করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী কাজুলী বেগমের দাবি, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। তার দুই ছেলে বিদেশে এবং মেয়ে বাইরে পড়াশোনা করেন। অসুস্থ স্বামীকে নিয়ে বাড়িতে বসবাসের সুযোগে কাইয়ুম ঘরামী ও তার সহযোগীরা তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ করেন তিনি। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন ভুক্তভোগী।

অন্যদিকে অভিযুক্ত কাইয়ুম ঘরামী অভিযোগ অস্বীকার করে বলেন, দুই নারীর মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হলে তিনি পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছিলেন। তিনি কাউকে মারধর করেননি বলে দাবি করেন।

কোটালীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত দাস জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

#কোটালীপাড়া #গোপালগঞ্জ_সংবাদ #মারধরের_অভিযোগ

চেকপোস্ট

সোমবার, ২০ জুলাই ২০২৬

গোপালগঞ্জের পারিবারিক বিরোধে গৃহবধূকে মারধরের অভিযোগ

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পিঞ্জরী ইউনিয়নের গোয়ালংক গ্রামে পারিবারিক বিরোধের জেরে এক গৃহবধূকে মারধরের অভিযোগ উঠেছে তার দেবরের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী কোটালীপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার (১৮ জুলাই) বাড়ির পাশের একটি স্থানে গবাদিপশু চরাতে যান কাজুলী বেগম। এ সময় একই পরিবারের সদস্য শামসুন্নাহার বেগম গবাদিপশু অন্যত্র সরিয়ে নিতে বললে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে শামসুন্নাহারের স্বামী কাইয়ুম ঘরামী ঘটনাস্থলে এসে কাজুলী বেগমকে মারধর করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী কাজুলী বেগমের দাবি, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। তার দুই ছেলে বিদেশে এবং মেয়ে বাইরে পড়াশোনা করেন। অসুস্থ স্বামীকে নিয়ে বাড়িতে বসবাসের সুযোগে কাইয়ুম ঘরামী ও তার সহযোগীরা তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ করেন তিনি। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন ভুক্তভোগী।

অন্যদিকে অভিযুক্ত কাইয়ুম ঘরামী অভিযোগ অস্বীকার করে বলেন, দুই নারীর মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হলে তিনি পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছিলেন। তিনি কাউকে মারধর করেননি বলে দাবি করেন।

কোটালীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত দাস জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত