খুলনায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে খুলনা বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৭৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
শুক্রবার (১৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর খুলনা বিভাগের পরিচালক মো. মোশাররফ হোসেন স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ৭৫ রোগীর মধ্যে সরকারি হাসপাতালে ৫৩ জন এবং বেসরকারি হাসপাতালে ২২ জন চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন। মৃত দুজনই খুলনা জেলার বাসিন্দা।
জেলা ভিত্তিক হিসাবে, নতুন রোগী ভর্তির ক্ষেত্রে খুলনায় সর্বোচ্চ ৪০ জন, বাগেরহাটে ২৮ জন, নড়াইলে ৪ জন, মেহেরপুরে ২ জন এবং কুষ্টিয়ায় ১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত খুলনা বিভাগে মোট ৩ হাজার ১৯১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৭৭৭ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩৬৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
এ ছাড়া এ পর্যন্ত ৩৭ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে রেফার্ড করা হয়েছে। চলতি বছর খুলনা বিভাগে ডেঙ্গুতে মোট ১২ জনের মৃত্যু হয়েছে।
মৃতদের মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জন, খুলনা জেলায় ২ জন এবং বাগেরহাটে ১ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে খুলনা জেলাতেই বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬