খুলনায় ইজিবাইকে তুলে এক নারীকে কৌশলে ইজিবাইকে তুলে অচেতন করে কানের দুল ও গলার চেন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় দুইজনকে আটক করা হয়েছে। তবে চক্রের আরোও একজন সদস্য পালিয়ে গেছে বলে জানাগেছে।
ভুক্তভোগী কুলসুম খুলনা জিপিওর সোর্টিং অ্যান্ড প্রসেসিং সেন্টারে চাকুরী করেন। তিনি জানান, শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে জিপিওর সাামনে থেকে জেলখানা ঘাট যাওয়ার উদ্দেশ্যে একটি ইজিবাইকে ওঠেন তিনি। নিউ মার্কেটের সামনে পৌছানোর পর ইজিবাইকে থাকা ব্যাক্তিরা তার নাকের কাছে কিছু একটা ধরেন এবং বিভিন্ন ধরনের সোনার বার দেখাতে থাকেন। এরপর কিছুক্ষনের জন্য তিনি স্বাভাবিক কথা বলতে পারছিলেন না।
একপর্যায়ে তাকে সামনে নামিয়ে দিয়ে অন্য ইজিবাইকে যেতে বলা হয়। তখন তার মাথা ঝিনঝিন করছিল। পরে তিনি বুঝতে পারেন তার কানের দুল ও গলার চেইন নেই। এসময় তিনি চিৎকার শুরু করলে ইজিবাইকটি তাকে খুলনা মন্নুজান স্কুলের পাশে লোকাস্ট কলোনীর সামনে নিয়ে যায়।
কুলসুমের চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে ইজিবাইকে থাকা ব্যাক্তিদের আটকের চেষ্টা করেন। এসময় একজন পালিয়ে গেলেও দুজনকে ধরে ফেলেন তারা। পরে উত্তেজিত জনতা তাদের মারধর করে। এরপর আহত দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬