মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

তিন দিনব্যাপী উৎসবের উদ্বোধন

খুলনায় রবীন্দ্রনাথের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন

ছবি: চেকপোস্ট

রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালি জাতিসত্তা, সাহিত্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ বলে মন্তব্য করেছেন মো. আসাদুজ্জামান। তিনি বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জন্য নিরন্তর অনুপ্রেরণার উৎস।

শুক্রবার খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্স-এ বিশ্বকবির ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

“শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ” শীর্ষক আলোচনা সভায় আইনমন্ত্রী বলেন, রবীন্দ্রনাথ শুধু বাংলার নন, তিনি বিশ্বসাহিত্যেরও এক অনন্য ব্যক্তিত্ব। তাঁর সাহিত্যকর্ম যুগে যুগে মানুষের মানবতা, জীবনবোধ ও সৌন্দর্যচেতনাকে সমৃদ্ধ করেছে।

তিনি আরও বলেন, নতুন প্রজন্মের মধ্যে রবীন্দ্রচর্চা ও সংস্কৃতিচর্চা ছড়িয়ে দিতে পারলে তরুণ সমাজ মাদক থেকে দূরে থেকে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আমীর এজাজ খান, মো. আব্দুল্লাহ হারুন, মো. রেজাউল হক, মু. বিল্লাল হোসেন খান এবং মোহাম্মদ তাজুল ইসলাম

খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্মারক বক্তব্য দেন শিক্ষাবিদ মোহাম্মদ মাজহারুল হান্নান। স্বাগত বক্তব্য রাখেন ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচি রানী সাহা

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও খুলনা জেলা প্রশাসনের যৌথ আয়োজনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

#খুলনা_সংবাদ #সংস্কৃতি #রবীন্দ্রনাথ_ঠাকুর

চেকপোস্ট

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

খুলনায় রবীন্দ্রনাথের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন

প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

featured Image

রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালি জাতিসত্তা, সাহিত্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ বলে মন্তব্য করেছেন মো. আসাদুজ্জামান। তিনি বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জন্য নিরন্তর অনুপ্রেরণার উৎস।

শুক্রবার খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্স-এ বিশ্বকবির ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

“শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ” শীর্ষক আলোচনা সভায় আইনমন্ত্রী বলেন, রবীন্দ্রনাথ শুধু বাংলার নন, তিনি বিশ্বসাহিত্যেরও এক অনন্য ব্যক্তিত্ব। তাঁর সাহিত্যকর্ম যুগে যুগে মানুষের মানবতা, জীবনবোধ ও সৌন্দর্যচেতনাকে সমৃদ্ধ করেছে।

তিনি আরও বলেন, নতুন প্রজন্মের মধ্যে রবীন্দ্রচর্চা ও সংস্কৃতিচর্চা ছড়িয়ে দিতে পারলে তরুণ সমাজ মাদক থেকে দূরে থেকে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আমীর এজাজ খান, মো. আব্দুল্লাহ হারুন, মো. রেজাউল হক, মু. বিল্লাল হোসেন খান এবং মোহাম্মদ তাজুল ইসলাম

খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্মারক বক্তব্য দেন শিক্ষাবিদ মোহাম্মদ মাজহারুল হান্নান। স্বাগত বক্তব্য রাখেন ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচি রানী সাহা

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও খুলনা জেলা প্রশাসনের যৌথ আয়োজনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত