বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

পরিচয় শনাক্তে কেএমপির সহযোগিতা চাওয়া

খুলনায় ময়ুর আবাসিক এলাকার লেক থেকে অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার

ছবি : চেকপোস্ট

খুলনা মহানগরীর হরিনটানা থানার কেডিএ ময়ুর আবাসিক এলাকার লেক থেকে অজ্ঞাত এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ৯টার দিকে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সকালে ময়ুর আবাসিক এলাকার লেকে একটি মরদেহ পানিতে ভাসতে দেখে স্থানীয়রা হরিনটানা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

উদ্ধার হওয়া কিশোরের বয়স আনুমানিক ১২ থেকে ১৩ বছর। তার উচ্চতা প্রায় ৪ ফুট ৯ থেকে ১০ ইঞ্চি, গায়ের রং শ্যামলা। মরদেহ উদ্ধারের সময় তার পরনে ছিল বাদামি রঙের পাঞ্জাবি ও সাদা পায়জামা।

তবে তাৎক্ষণিকভাবে কিশোরটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

পুলিশ জানিয়েছে, মরদেহের পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম নেওয়া হচ্ছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর ময়নাতদন্তসহ পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) জানিয়েছে, আশপাশের এলাকায় কোনো শিশু নিখোঁজ থাকলে অথবা উদ্ধার হওয়া কিশোরটির পরিচয় সম্পর্কে কারও কাছে তথ্য থাকলে দ্রুত হরিনটানা থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

#খুলনা_সংবাদ #পুলিশতদন্ত #কিশোরেরমরদেহ

চেকপোস্ট

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

খুলনায় ময়ুর আবাসিক এলাকার লেক থেকে অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

খুলনা মহানগরীর হরিনটানা থানার কেডিএ ময়ুর আবাসিক এলাকার লেক থেকে অজ্ঞাত এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ৯টার দিকে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সকালে ময়ুর আবাসিক এলাকার লেকে একটি মরদেহ পানিতে ভাসতে দেখে স্থানীয়রা হরিনটানা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

উদ্ধার হওয়া কিশোরের বয়স আনুমানিক ১২ থেকে ১৩ বছর। তার উচ্চতা প্রায় ৪ ফুট ৯ থেকে ১০ ইঞ্চি, গায়ের রং শ্যামলা। মরদেহ উদ্ধারের সময় তার পরনে ছিল বাদামি রঙের পাঞ্জাবি ও সাদা পায়জামা।

তবে তাৎক্ষণিকভাবে কিশোরটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

পুলিশ জানিয়েছে, মরদেহের পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম নেওয়া হচ্ছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর ময়নাতদন্তসহ পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) জানিয়েছে, আশপাশের এলাকায় কোনো শিশু নিখোঁজ থাকলে অথবা উদ্ধার হওয়া কিশোরটির পরিচয় সম্পর্কে কারও কাছে তথ্য থাকলে দ্রুত হরিনটানা থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত