বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

বৃক্ষরোপণে জোর

খুলনায় মাদকমুক্ত সমাজ গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত

ছবি : চেকপোস্ট

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ ও প্রকৃতি রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা নিয়ে খুলনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) খুলনা নগরীর বয়রাস্থ মেট্রোপলিটন পুলিশ লাইন্স হাই স্কুলের অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়। খুলনা পরিবেশ অধিদপ্তর ও বেসরকারি উন্নয়ন সংস্থা জে, জে, এস যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।

আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে। নগরায়নের পাশাপাশি সবুজায়নের দিকে এগিয়ে যেতে হবে। পরিবেশ রক্ষায় প্রত্যেককে নিজে সচেতন হওয়ার পাশাপাশি অন্যদেরও সচেতন করার আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, মাদক মানুষের স্বাভাবিক বিকাশ ও সমাজের জন্য ক্ষতিকর। মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায়।

জে, জে, এস-এর নির্বাহী পরিচালক মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হারুনর রশীদ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিকটিম সাপোর্ট সেন্টারের অফিসার ইনচার্জ মোছা. মাহমুদা খাতুন, সমাজসেবক এমডি শহিদুল আলম, কাজী আমিনুল ইসলাম বাহার এবং উজানের নির্বাহী পরিচালক মুনসুর আলম চৌধুরী।

স্বাগত বক্তব্য দেন মেট্রোপলিটন পুলিশ লাইন্স স্কুলের সহকারী প্রধান শিক্ষক বৈদ্যনাথ দাশ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আয়োজক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট শেখ অলিউল ইসলাম।

সভায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

#খুলনা #পরিবেশরক্ষা #মাদকমুক্তসমাজ

চেকপোস্ট

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

খুলনায় মাদকমুক্ত সমাজ গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ ও প্রকৃতি রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা নিয়ে খুলনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) খুলনা নগরীর বয়রাস্থ মেট্রোপলিটন পুলিশ লাইন্স হাই স্কুলের অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়। খুলনা পরিবেশ অধিদপ্তর ও বেসরকারি উন্নয়ন সংস্থা জে, জে, এস যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।

আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে। নগরায়নের পাশাপাশি সবুজায়নের দিকে এগিয়ে যেতে হবে। পরিবেশ রক্ষায় প্রত্যেককে নিজে সচেতন হওয়ার পাশাপাশি অন্যদেরও সচেতন করার আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, মাদক মানুষের স্বাভাবিক বিকাশ ও সমাজের জন্য ক্ষতিকর। মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায়।

জে, জে, এস-এর নির্বাহী পরিচালক মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হারুনর রশীদ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিকটিম সাপোর্ট সেন্টারের অফিসার ইনচার্জ মোছা. মাহমুদা খাতুন, সমাজসেবক এমডি শহিদুল আলম, কাজী আমিনুল ইসলাম বাহার এবং উজানের নির্বাহী পরিচালক মুনসুর আলম চৌধুরী।

স্বাগত বক্তব্য দেন মেট্রোপলিটন পুলিশ লাইন্স স্কুলের সহকারী প্রধান শিক্ষক বৈদ্যনাথ দাশ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আয়োজক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট শেখ অলিউল ইসলাম।

সভায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত