মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

পরিবেশ রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

খুলনায় বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত, সাইকেল র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি

ছবি : চেকপোস্ট

প্রকৃতি থেকে অনুপ্রেরণায়, জলবায়ুর জন্য আমাদের ভবিষ্যৎ এ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনায় বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) খুলনার ময়লাপোতা মোড়ে হেলদি সিটি ফোরামের উদ্যোগে দিনব্যাপী মানববন্ধন, সাইকেল র‍্যালি, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বেলা, সিয়াম, অ্যাকটিভ সিটিজেন প্ল্যাটফর্ম, খুলনা ভিআইপি, খুলনা সাইক্লিস্ট, সিডিপি, মাসাস, রূপান্তর, আমরা বৃহত্তর খুলনাবাসী এবং বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটিসহ বিভিন্ন সংগঠন অংশ নেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশন-এর প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। সভাপতিত্ব করেন বেলার সমন্বয়কারী ও হেলদি সিটি ফোরামের আহ্বায়ক মাহফুজুর রহমান মুকুল।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একটিভ সিটিজেন প্ল্যাটফর্মের সভাপতি ওমর ফারুক কচি এবং হেলদি সিটি ফোরামের সদস্য সচিব ও সিয়ামের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট মাসুম বিল্লাহ।

বক্তারা বলেন, পরিবেশবান্ধব, স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য নগরী গড়তে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে একযোগে কাজ করতে হবে। পরিকল্পিত বৃক্ষরোপণ, বন ও জলাশয় সংরক্ষণ, নিরাপদ যাতায়াত এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপর তারা গুরুত্বারোপ করেন।

তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রকৃতি-ভিত্তিক সমাধান গ্রহণ করা জরুরি। প্রয়োজনে নগর সরকার গঠনের মতো উদ্যোগ নিয়েও ভাবতে হবে বলে মত দেন বক্তারা।

এ সময় পরিবেশকর্মী, স্বেচ্ছাসেবী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত পরিবেশ আন্দোলন জোরদারের আহ্বান জানান।

Image

#খুলনা #পরিবেশ_সংরক্ষণ #বিশ্ব_পরিবেশ_দিবস

চেকপোস্ট

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

খুলনায় বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত, সাইকেল র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি

প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

featured Image

প্রকৃতি থেকে অনুপ্রেরণায়, জলবায়ুর জন্য আমাদের ভবিষ্যৎ এ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনায় বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) খুলনার ময়লাপোতা মোড়ে হেলদি সিটি ফোরামের উদ্যোগে দিনব্যাপী মানববন্ধন, সাইকেল র‍্যালি, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বেলা, সিয়াম, অ্যাকটিভ সিটিজেন প্ল্যাটফর্ম, খুলনা ভিআইপি, খুলনা সাইক্লিস্ট, সিডিপি, মাসাস, রূপান্তর, আমরা বৃহত্তর খুলনাবাসী এবং বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটিসহ বিভিন্ন সংগঠন অংশ নেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশন-এর প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। সভাপতিত্ব করেন বেলার সমন্বয়কারী ও হেলদি সিটি ফোরামের আহ্বায়ক মাহফুজুর রহমান মুকুল।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একটিভ সিটিজেন প্ল্যাটফর্মের সভাপতি ওমর ফারুক কচি এবং হেলদি সিটি ফোরামের সদস্য সচিব ও সিয়ামের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট মাসুম বিল্লাহ।

বক্তারা বলেন, পরিবেশবান্ধব, স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য নগরী গড়তে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে একযোগে কাজ করতে হবে। পরিকল্পিত বৃক্ষরোপণ, বন ও জলাশয় সংরক্ষণ, নিরাপদ যাতায়াত এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপর তারা গুরুত্বারোপ করেন।

তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রকৃতি-ভিত্তিক সমাধান গ্রহণ করা জরুরি। প্রয়োজনে নগর সরকার গঠনের মতো উদ্যোগ নিয়েও ভাবতে হবে বলে মত দেন বক্তারা।

এ সময় পরিবেশকর্মী, স্বেচ্ছাসেবী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত পরিবেশ আন্দোলন জোরদারের আহ্বান জানান।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত