ভারতের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR নিয়ে বিতর্কের মধ্যেই প্রধান নির্বাচন কমিশনার (CEC) জ্ঞানেশ কুমারের গ্রেপ্তার দাবি করেছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই ইস্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বিরোধী দলের একাধিক নেতা।
মমতার আরও দাবি, SIR-এর আগে থাকা পুরোনো ভোটার তালিকা ফিরিয়ে এনে পশ্চিমবঙ্গে নতুন করে নির্বাচন আয়োজন করা উচিত। একই ধরনের ব্যবস্থা অন্য যেসব রাজ্যে নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছে, সেখানেও নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
তবে নির্বাচন কমিশন এ নিয়ে পাল্টা বক্তব্য দিয়েছে। কমিশনের দাবি, বিভিন্ন মতামত ও পর্যবেক্ষণ প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণের স্বাভাবিক অংশ এবং গত এক বছরে কমিশনের সব সিদ্ধান্ত পূর্ণ কমিশনের সর্বসম্মত সিদ্ধান্ত হিসেবেই নেওয়া হয়েছে।
এদিকে SIR ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বিরোধীদের চাপ আরও বাড়ছে। পশ্চিমবঙ্গে পুরোনো ভোটার তালিকা ব্যবহার করে নতুন নির্বাচন আয়োজনের দাবির পাশাপাশি কমিশনের কার্যক্রম নিয়েও তদন্ত ও জবাবদিহির দাবি উঠেছে।

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬