বুধবার, ১২ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

খুনিদের ধরতে পুলিশের অভিযান চলছে

খুলনায় দুর্বৃত্তের গুলিতে ব্যবসায়ী রফিক গাজী নিহত

দুর্বৃত্তের গুলিতে রফিক গাজী। ছবি : চেকপোস্ট

খুলনায় দুর্বৃত্তের গুলিতে রফিক গাজী (৪০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর লবণচরা থানাধীন মাথাভাঙা কাজী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রফিক গাজী ওই এলাকার রতন গাজীর ছেলে।

লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রফিক দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরের একটি দোকানে বসে ছিলেন। এ সময় হেলমেট পরা অবস্থায় এক যুবক মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি ছোড়ে।

গুলির মধ্যে একটি তার পেটে বিদ্ধ হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের অভিযোগ, সন্ত্রাস দমনে আইনশৃঙ্খলা বাহিনীর চলমান অভিযানের মধ্যেও প্রকাশ্যে এমন হত্যাকাণ্ড উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি করেছে।

লবণচরা থানার ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে আশপাশের দোকানপাট বন্ধ থাকায় প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তথ্য পাওয়া কঠিন হচ্ছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের কারণ উদঘাটনের চেষ্টা চলছে।

#খুলনা_সংবাদ #ব্যবসায়ী_হত্যা #লবণচরা_গুলিবর্ষণ

চেকপোস্ট

বুধবার, ১২ আগস্ট ২০২৬

খুলনায় দুর্বৃত্তের গুলিতে ব্যবসায়ী রফিক গাজী নিহত

প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

featured Image

খুলনায় দুর্বৃত্তের গুলিতে রফিক গাজী (৪০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর লবণচরা থানাধীন মাথাভাঙা কাজী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রফিক গাজী ওই এলাকার রতন গাজীর ছেলে।

লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রফিক দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরের একটি দোকানে বসে ছিলেন। এ সময় হেলমেট পরা অবস্থায় এক যুবক মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি ছোড়ে।

গুলির মধ্যে একটি তার পেটে বিদ্ধ হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের অভিযোগ, সন্ত্রাস দমনে আইনশৃঙ্খলা বাহিনীর চলমান অভিযানের মধ্যেও প্রকাশ্যে এমন হত্যাকাণ্ড উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি করেছে।

লবণচরা থানার ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে আশপাশের দোকানপাট বন্ধ থাকায় প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তথ্য পাওয়া কঠিন হচ্ছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের কারণ উদঘাটনের চেষ্টা চলছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত