বুধবার, ১৫ জুলাই ২০২৬
চেকপোস্ট

গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ইমাদ পরিবহনের ১২ বছর পূর্তি উদযাপন

দক্ষিণাঞ্চলের জনপ্রিয় যাত্রীবাহী বাসসেবা ইমাদ পরিবহন তাদের সফল যাত্রার ১২ বছর পূর্তি উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে।মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে গোপালগঞ্জ শহরের চৌরঙ্গী এলাকার হারুন টাওয়ারে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা সভা, কেক কাটা, দোয়া মাহফিল এবং বিভিন্ন সামাজিক কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় এতিম শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আজম আলী খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তব্য দেন ব্যবস্থাপনা পরিচালক শেখ হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা এনজেল শেখ ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস. এম. সাব্বির। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অফিস ইনচার্জ (এইচআর) হুমায়ুন কবির।এ ছাড়া পরিবহন খাতের বিভিন্ন প্রতিনিধি, ইমাদ পরিবহনের ম্যানেজার শেখ রেজাউল করিম বাসু, নিয়মিত যাত্রী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।ব্যবস্থাপনা পরিচালক শেখ হাবিবুর রহমান বলেন, যাত্রীদের আস্থা, ভালোবাসা ও সহযোগিতার কারণেই ইমাদ পরিবহন দক্ষিণাঞ্চলের অন্যতম বিশ্বস্ত পরিবহন প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তিনি জানান, যাত্রীদের মতামত ও পরামর্শকে গুরুত্ব দিয়ে সেবার মান আরও উন্নত করতে প্রতিষ্ঠানটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।এক যুগ পূর্তি উপলক্ষে বিশেষ র‍্যাফেল ড্র কর্মসূচিরও ঘোষণা দেওয়া হয়। আগামী ১৫ জুলাই থেকে ৩০ আগস্ট পর্যন্ত ইমাদ পরিবহনের টিকিটধারী যাত্রীরা এতে অংশ নিতে পারবেন। প্রথম পুরস্কার হিসেবে একটি ইলেকট্রিক ই-বাইক, দ্বিতীয় পুরস্কার হিসেবে একটি রেফ্রিজারেটর এবং আরও ৫০টি আকর্ষণীয় পুরস্কারসহ মোট ৫২টি পুরস্কার দেওয়া হবে।অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকেই নিরাপদ, সময়নিষ্ঠ ও মানসম্মত যাত্রীসেবা নিশ্চিত করে ইমাদ পরিবহন গোপালগঞ্জসহ দক্ষিণাঞ্চলের মানুষের আস্থা অর্জন করেছে। বিশেষ করে পদ্মা সেতু চালুর পর দ্রুত, আরামদায়ক ও নির্ভরযোগ্য পরিবহন সেবা প্রদানে প্রতিষ্ঠানটির ভূমিকা উল্লেখযোগ্য।এ সময় সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক আইন মেনে যানবাহন পরিচালনা এবং গতিনিয়ন্ত্রণের ওপর গুরুত্বারোপ করা হয়। আলোচনা সভা, দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ শেষে কেক কেটে ইমাদ পরিবহনের ১২ বছর পূর্তি উদযাপন করা হয়।

গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ইমাদ পরিবহনের ১২ বছর পূর্তি উদযাপন