বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

ক্ষতির ভিত্তিতে ধাপে ধাপে বাড়বে সহায়তা

ক্ষতিগ্রস্ত কৃষকদের সাড়ে ৭ হাজার টাকা সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। ছবি: সংগৃহীত

সাম্প্রতিক বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রাথমিকভাবে সাড়ে ৭ হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

সোমবার (৪ মে) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

কৃষিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মাধ্যমে এই সহায়তা দেওয়া হবে। শুরুতে প্রতি ক্ষতিগ্রস্ত কৃষককে সাড়ে ৭ হাজার টাকা দেওয়া হবে এবং পর্যায়ক্রমে তা বাড়ানো হবে।

তিনি আরও বলেন, মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করছেন এবং তাদের ক্ষতির মাত্রা অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হচ্ছে। এই সহায়তা তিন মাস পর্যন্ত চলবে বলেও জানান তিনি।

মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, ক্ষতির পরিমাণ পুরোপুরি পূরণ করা সম্ভব না হলেও এই সহায়তা কৃষকদের মানসিক ও আর্থিক চাপ কিছুটা কমাবে।

#কৃষক_সংকট #কৃষি_সহায়তা #কৃষিমন্ত্রী

চেকপোস্ট

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

ক্ষতিগ্রস্ত কৃষকদের সাড়ে ৭ হাজার টাকা সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

featured Image

সাম্প্রতিক বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রাথমিকভাবে সাড়ে ৭ হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

সোমবার (৪ মে) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

কৃষিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মাধ্যমে এই সহায়তা দেওয়া হবে। শুরুতে প্রতি ক্ষতিগ্রস্ত কৃষককে সাড়ে ৭ হাজার টাকা দেওয়া হবে এবং পর্যায়ক্রমে তা বাড়ানো হবে।

তিনি আরও বলেন, মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করছেন এবং তাদের ক্ষতির মাত্রা অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হচ্ছে। এই সহায়তা তিন মাস পর্যন্ত চলবে বলেও জানান তিনি।

মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, ক্ষতির পরিমাণ পুরোপুরি পূরণ করা সম্ভব না হলেও এই সহায়তা কৃষকদের মানসিক ও আর্থিক চাপ কিছুটা কমাবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত