শনিবার, ০৯ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

বহুমাত্রিক কূটনীতির বার্তা সরকারের

কোনো দেশের ওপর নির্ভরশীল নয় বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে পারস্পরিক সম্মান, ভারসাম্য ও জাতীয় স্বার্থের ভিত্তিতে সম্পর্ক বজায় রাখতে আগ্রহী বাংলাদেশ। ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির আলোকে সরকার এমন একটি পররাষ্ট্রনীতি অনুসরণ করবে, যা হবে বহুমাত্রিক, নমনীয় এবং কোনো নির্দিষ্ট দেশকেন্দ্রিক নয়।

শনিবার (৯ মে) রাজধানীতে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (বিআইপিএসএস) আয়োজিত ‘সবার আগে বাংলাদেশ : নতুন বাংলাদেশের পররাষ্ট্রনীতির দৃষ্টিভঙ্গি’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

হুমায়ুন কবির বলেন, বর্তমান বিশ্বব্যবস্থা দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং একক শক্তির আধিপত্যের যুগ শেষের দিকে। বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতে নতুন বাস্তবতা তৈরি হওয়ায় বাংলাদেশকে কৌশলগতভাবে ভারসাম্যপূর্ণ ও নমনীয় পররাষ্ট্রনীতি অনুসরণ করতে হবে।

তিনি বলেন, বাংলাদেশ সব দেশের সঙ্গে গঠনমূলক সম্পর্ক বজায় রাখবে, তবে কোনো দেশের ওপর অতিরিক্ত নির্ভরশীল হবে না। জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণই হবে সরকারের মূল লক্ষ্য।

অর্থনৈতিক কূটনীতিকে নতুন সরকারের অন্যতম অগ্রাধিকার উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, রপ্তানি বাজার সম্প্রসারণ, বৈচিত্র্যময় বিদেশি বিনিয়োগ আকর্ষণ, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আঞ্চলিক বাণিজ্য ও যোগাযোগ বৃদ্ধিতে সরকার গুরুত্ব দিচ্ছে।

তিনি আরও জানান, বাংলাদেশকে দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং বৃহত্তর ইন্দো-প্যাসিফিক অঞ্চলের মধ্যে একটি অর্থনৈতিক সেতুবন্ধন হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের।

ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশের অবস্থান প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ একটি অন্তর্ভুক্তিমূলক, উন্মুক্ত ও সহযোগিতামূলক অবস্থান সমর্থন করে। দেশটি কোনো পক্ষ নেবে না, তবে বাণিজ্য, সংযোগ, সামুদ্রিক নিরাপত্তা ও টেকসই উন্নয়ন সংশ্লিষ্ট উদ্যোগে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে।

#বাংলাদেশফার্স্ট #পররাষ্ট্রনীতি #হুমায়ুনকবির

চেকপোস্ট

শনিবার, ০৯ মে ২০২৬

কোনো দেশের ওপর নির্ভরশীল নয় বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত