গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দেশীয় মাছের প্রজনন ও মৎস্যসম্পদ সংরক্ষণের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করেছে গ্রাম পুলিশ ও উপজেলা প্রশাসন। এ অভিযানে প্রায় ২ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না জাল জব্দ করা হয় এবং পরে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
বুধবার (১৭ জুন) সকাল ৮টার দিকে উপজেলার বান্ধাবাড়ী ইউনিয়নের হরিণাহাটি গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।
গ্রাম পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় বাসিন্দা মো. হারুন মিয়ার একটি পরিত্যক্ত ঘরে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না জাল মজুত রয়েছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরে তল্লাশি চালিয়ে ১৬৪ পিস চায়না জাল উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত জালগুলো পরে কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্বরে নিয়ে এসে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাগুফতা হক এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহজাহান সিরাজের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
প্রশাসন ও মৎস্য বিভাগ জানায়, দেশীয় মাছ ও জলজ সম্পদ রক্ষায় অবৈধ চায়না দুয়ারী জাল, ভেসালসহ সব ধরনের নিষিদ্ধ জাল ব্যবহারের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি ও আইন প্রয়োগ আরও জোরদার করা হবে।

বুধবার, ১৭ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬