মঙ্গলবার, ০২ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

দফায় দফায় হামলা-ভাঙচুর

কোটালীপাড়ায় চোর আটককে ঘিরে সংঘর্ষ, আহত ২০

ছবি: চেকপোস্ট

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় চোর আটকের ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, হামলা ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারী-পুরুষসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

সোমবার (১ জুন) সন্ধ্যায় উপজেলার ঘাঘরকান্দা-বেপারীপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, ব্যাটারি চুরির অভিযোগে মাদকবিরোধী কমিটির সদস্যরা তিনজনকে আটক করে নিজেদের কার্যালয়ে রাখেন এবং পুলিশকে খবর দেন। পরে এ খবর ছড়িয়ে পড়লে অভিযুক্তদের স্বজন ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং আটক তিনজনকে ছিনিয়ে নিয়ে যায়।

ঘাঘরকান্দা-বেপারীপাড়া গ্রামের মাদকবিরোধী কমিটির সাধারণ সম্পাদক জসিম মোল্লার দাবি, অভিযুক্তরা একটি গাড়ি থেকে ব্যাটারি চুরি করে বিক্রি করেছিলেন। তাদের আটকের পর পুলিশকে জানানো হলেও হামলাকারীরা কার্যালয় ও একাধিক বাড়িঘরে ভাঙচুর চালায়।

এদিকে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াদ মাহমুদ জানান, এ ঘটনায় এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। তবে এলাকায় অতিরিক্ত নজরদারি রাখা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।

#গোপালগঞ্জ_কৃষি #সংঘর্ষ #কোটালীপাড়া

চেকপোস্ট

মঙ্গলবার, ০২ জুন ২০২৬

কোটালীপাড়ায় চোর আটককে ঘিরে সংঘর্ষ, আহত ২০

প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

featured Image

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় চোর আটকের ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, হামলা ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারী-পুরুষসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

সোমবার (১ জুন) সন্ধ্যায় উপজেলার ঘাঘরকান্দা-বেপারীপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, ব্যাটারি চুরির অভিযোগে মাদকবিরোধী কমিটির সদস্যরা তিনজনকে আটক করে নিজেদের কার্যালয়ে রাখেন এবং পুলিশকে খবর দেন। পরে এ খবর ছড়িয়ে পড়লে অভিযুক্তদের স্বজন ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং আটক তিনজনকে ছিনিয়ে নিয়ে যায়।

ঘাঘরকান্দা-বেপারীপাড়া গ্রামের মাদকবিরোধী কমিটির সাধারণ সম্পাদক জসিম মোল্লার দাবি, অভিযুক্তরা একটি গাড়ি থেকে ব্যাটারি চুরি করে বিক্রি করেছিলেন। তাদের আটকের পর পুলিশকে জানানো হলেও হামলাকারীরা কার্যালয় ও একাধিক বাড়িঘরে ভাঙচুর চালায়।

এদিকে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াদ মাহমুদ জানান, এ ঘটনায় এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। তবে এলাকায় অতিরিক্ত নজরদারি রাখা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত