মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

স্কুলব্যাগে লুকানো ছিল ২ কেজি গাঁজা

কুড়িগ্রামে ২ কেজি গাঁজাসহ কিশোরীসহ দুইজন আটক

ছবি : চেকপোস্ট

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় গোপন অভিযানে ২ কেজি গাঁজাসহ এক কিশোরী ও তার সৎ ভাইকে আটক করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে আছিয়ার বাজার এলাকায় একটি অটোরিকশায় তল্লাশি চালায় পুলিশ। এ সময় তাদের সঙ্গে থাকা স্কুলব্যাগ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পরে ঘটনাস্থল থেকে নাদিরা খাতুন (১৪) ও তার সৎ ভাই পায়েল (২০) কে আটক করা হয়। নাদিরা খাতুন বগুড়া জেলার কাহালু উপজেলার বুড়ইল গ্রামের সুজন প্রামাণিকের মেয়ে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

#কুড়িগ্রাম_মাদক_অভিযান #গাঁজাসহ_আটক #ফুলবাড়ী_থানা

চেকপোস্ট

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

কুড়িগ্রামে ২ কেজি গাঁজাসহ কিশোরীসহ দুইজন আটক

প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

featured Image

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় গোপন অভিযানে ২ কেজি গাঁজাসহ এক কিশোরী ও তার সৎ ভাইকে আটক করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে আছিয়ার বাজার এলাকায় একটি অটোরিকশায় তল্লাশি চালায় পুলিশ। এ সময় তাদের সঙ্গে থাকা স্কুলব্যাগ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পরে ঘটনাস্থল থেকে নাদিরা খাতুন (১৪) ও তার সৎ ভাই পায়েল (২০) কে আটক করা হয়। নাদিরা খাতুন বগুড়া জেলার কাহালু উপজেলার বুড়ইল গ্রামের সুজন প্রামাণিকের মেয়ে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত