মঙ্গলবার, ০২ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

দিনব্যাপী স্বাস্থ্যসেবা কার্যক্রম

কুড়িগ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেল ৭ শতাধিক চরবাসী

ছবি: চেকপোস্ট

কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের কাগজি পাড়া চর এলাকায় ঈদ উপলক্ষে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা পেয়েছেন ৭ শতাধিক নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধ। দিনব্যাপী এ ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা, প্রয়োজনীয় ওষুধ এবং স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়।

ধরলা নদী পাড়ি দিয়ে পৌঁছাতে হয় কাগজি পাড়া চরে। শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নাগরিক সুবিধা থেকে দীর্ঘদিন পিছিয়ে থাকা এ অঞ্চলের মানুষের জন্য চিকিৎসা পাওয়া সবসময়ই একটি বড় চ্যালেঞ্জ। সেই বাস্তবতা বিবেচনায় নিয়ে স্থানীয় ইউপি সদস্য ইউনুস আলীর উদ্যোগে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

সকাল থেকেই বিভিন্ন চরাঞ্চল থেকে শত শত মানুষ চিকিৎসাসেবা নিতে ক্যাম্পে ভিড় করেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের আন্তরিক সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা।

কাগজি পাড়া চরের বাসিন্দা আফরোজা বেগম বলেন, অসুস্থ হলে চিকিৎসার জন্য নদী পাড়ি দিয়ে শহরে যেতে হয়। বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ পেয়ে আমরা অনেক উপকৃত হয়েছি।

স্থানীয় বাসিন্দা আব্দুল আজিজ বলেন, ঈদের সময় এমন আয়োজন গরিব মানুষের জন্য বড় সহায়তা। অনেকেই চিকিৎসা ও ওষুধ দুটোই পেয়েছেন।

স্থানীয় আল আমিন সরকার বাবলা জানান, চরাঞ্চলের মানুষ নানা মৌলিক সুবিধা থেকে বঞ্চিত। বিশেষ করে চিকিৎসাসেবা পেতে তাদের অনেক ভোগান্তি পোহাতে হয়। এই ক্যাম্পের মাধ্যমে মানুষ উপকৃত হয়েছে।

আয়োজক ও হলোখানা ইউনিয়ন পরিষদের সদস্য ইউনুস আলী বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। কিন্তু চরাঞ্চলের মানুষ নানা সীমাবদ্ধতার কারণে সেই সেবা থেকে বঞ্চিত হয়। তাই তাদের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

ক্যাম্পে উপস্থিত ছিলেন আসাদুজ্জামান আরিফ, আল আমিন সরকার বাবলা, আশরাফুল হক, রানা মিয়া, উর্মি ইসলাম, তামান্না সরকার, শাহানাজ পারভীন, আল আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

#কুড়িগ্রাম #ফ্রি_মেডিকেল_ক্যাম্প #চরবাসীর_পাশে

চেকপোস্ট

মঙ্গলবার, ০২ জুন ২০২৬

কুড়িগ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেল ৭ শতাধিক চরবাসী

প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

featured Image

কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের কাগজি পাড়া চর এলাকায় ঈদ উপলক্ষে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা পেয়েছেন ৭ শতাধিক নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধ। দিনব্যাপী এ ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা, প্রয়োজনীয় ওষুধ এবং স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়।

ধরলা নদী পাড়ি দিয়ে পৌঁছাতে হয় কাগজি পাড়া চরে। শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নাগরিক সুবিধা থেকে দীর্ঘদিন পিছিয়ে থাকা এ অঞ্চলের মানুষের জন্য চিকিৎসা পাওয়া সবসময়ই একটি বড় চ্যালেঞ্জ। সেই বাস্তবতা বিবেচনায় নিয়ে স্থানীয় ইউপি সদস্য ইউনুস আলীর উদ্যোগে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

সকাল থেকেই বিভিন্ন চরাঞ্চল থেকে শত শত মানুষ চিকিৎসাসেবা নিতে ক্যাম্পে ভিড় করেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের আন্তরিক সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা।

কাগজি পাড়া চরের বাসিন্দা আফরোজা বেগম বলেন, অসুস্থ হলে চিকিৎসার জন্য নদী পাড়ি দিয়ে শহরে যেতে হয়। বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ পেয়ে আমরা অনেক উপকৃত হয়েছি।

স্থানীয় বাসিন্দা আব্দুল আজিজ বলেন, ঈদের সময় এমন আয়োজন গরিব মানুষের জন্য বড় সহায়তা। অনেকেই চিকিৎসা ও ওষুধ দুটোই পেয়েছেন।

স্থানীয় আল আমিন সরকার বাবলা জানান, চরাঞ্চলের মানুষ নানা মৌলিক সুবিধা থেকে বঞ্চিত। বিশেষ করে চিকিৎসাসেবা পেতে তাদের অনেক ভোগান্তি পোহাতে হয়। এই ক্যাম্পের মাধ্যমে মানুষ উপকৃত হয়েছে।

আয়োজক ও হলোখানা ইউনিয়ন পরিষদের সদস্য ইউনুস আলী বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। কিন্তু চরাঞ্চলের মানুষ নানা সীমাবদ্ধতার কারণে সেই সেবা থেকে বঞ্চিত হয়। তাই তাদের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

ক্যাম্পে উপস্থিত ছিলেন আসাদুজ্জামান আরিফ, আল আমিন সরকার বাবলা, আশরাফুল হক, রানা মিয়া, উর্মি ইসলাম, তামান্না সরকার, শাহানাজ পারভীন, আল আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত