মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

গভীর রাতে রহস্য উদঘাটন

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা

ছবি: চেকপোস্ট

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যাকাণ্ডের রহস্য ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় ইতোমধ্যে ঘটনার সঙ্গে জড়িত একটি ছিনতাই চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

জানা যায়, চট্টগ্রাম থেকে গভীর রাতে কুমিল্লায় পৌঁছান টুঙ্গিপাড়ার সন্তান বুলেট বৈরাগী। সেখান থেকে বাসায় ফেরার পথে তিনি একটি ইজিবাইকে ওঠেন। একই সময়ে যাত্রী সেজে ওই ইজিবাইকে ওঠে ছিনতাই চক্রের সদস্যরা।

পরে নির্জন সড়কে পৌঁছালে তারা তার কাছে থাকা নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এরপর চলন্ত অবস্থায় তাকে সড়কে ফেলে দিলে মাথায় গুরুতর আঘাত পান তিনি। অতিরিক্ত রক্তক্ষরণ ও শারীরিক অবস্থার অবনতির একপর্যায়ে মৃত্যু হয় তার।

ঘটনার পর র‍্যাব নিহতের মোবাইল ফোন ট্র্যাকিং করে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে। তাদের মধ্যে ইজিবাইক চালকও রয়েছে, যিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

#বুলেট_বৈরাগী #কুমিল্লা_হত্যাকাণ্ড #ছিনতাইচক্র

চেকপোস্ট

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা

প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

featured Image

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যাকাণ্ডের রহস্য ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় ইতোমধ্যে ঘটনার সঙ্গে জড়িত একটি ছিনতাই চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

জানা যায়, চট্টগ্রাম থেকে গভীর রাতে কুমিল্লায় পৌঁছান টুঙ্গিপাড়ার সন্তান বুলেট বৈরাগী। সেখান থেকে বাসায় ফেরার পথে তিনি একটি ইজিবাইকে ওঠেন। একই সময়ে যাত্রী সেজে ওই ইজিবাইকে ওঠে ছিনতাই চক্রের সদস্যরা।

পরে নির্জন সড়কে পৌঁছালে তারা তার কাছে থাকা নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এরপর চলন্ত অবস্থায় তাকে সড়কে ফেলে দিলে মাথায় গুরুতর আঘাত পান তিনি। অতিরিক্ত রক্তক্ষরণ ও শারীরিক অবস্থার অবনতির একপর্যায়ে মৃত্যু হয় তার।

ঘটনার পর র‍্যাব নিহতের মোবাইল ফোন ট্র্যাকিং করে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে। তাদের মধ্যে ইজিবাইক চালকও রয়েছে, যিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত