প্রিন্ট এর তারিখ : ২৭ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬
কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা
ছাইম খান,, টুঙ্গিপাড়া প্রতিনিধি:: ||
কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যাকাণ্ডের রহস্য ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় ইতোমধ্যে ঘটনার সঙ্গে জড়িত একটি ছিনতাই চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে।জানা যায়, চট্টগ্রাম থেকে গভীর রাতে কুমিল্লায় পৌঁছান টুঙ্গিপাড়ার সন্তান বুলেট বৈরাগী। সেখান থেকে বাসায় ফেরার পথে তিনি একটি ইজিবাইকে ওঠেন। একই সময়ে যাত্রী সেজে ওই ইজিবাইকে ওঠে ছিনতাই চক্রের সদস্যরা।পরে নির্জন সড়কে পৌঁছালে তারা তার কাছে থাকা নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এরপর চলন্ত অবস্থায় তাকে সড়কে ফেলে দিলে মাথায় গুরুতর আঘাত পান তিনি। অতিরিক্ত রক্তক্ষরণ ও শারীরিক অবস্থার অবনতির একপর্যায়ে মৃত্যু হয় তার।ঘটনার পর র্যাব নিহতের মোবাইল ফোন ট্র্যাকিং করে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে। তাদের মধ্যে ইজিবাইক চালকও রয়েছে, যিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত