শুক্রবার, ০৮ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

শিক্ষা

কর্মচারীর লিখিত অভিযোগ

কুবির দুই শিক্ষকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

প্রকাশ : ০৮ মে ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
কুবির দুই শিক্ষকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
ছবি: চেকপোস্ট

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দুই শিক্ষকের বিরুদ্ধে পরিবহন পুলের এক কর্মচারীর জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় বুধবার (৬ মে) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী কর্মচারী জহিরুল ইসলাম।

অভিযুক্তরা হলেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবুল হায়াত এবং বাংলা বিভাগের অধ্যাপক ড. জি. এম. মনিরুজ্জামান।

অভিযোগপত্রে জহিরুল ইসলাম উল্লেখ করেন, গত ২ মে সকাল সাড়ে ১১টার দিকে অভিযুক্ত দুই শিক্ষক বিশ্ববিদ্যালয়ের দুই কর্মচারী ও ১০ থেকে ১৫ জন শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে তার ক্রয়কৃত জমিতে প্রবেশ করেন এবং জোরপূর্বক দখলের চেষ্টা চালান।

তিনি আরও দাবি করেন, বাধা দিতে গেলে তাকে হত্যার হুমকিও দেওয়া হয়। ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।

তবে অভিযুক্তদের সঙ্গে থাকা কর্মচারী কামাল ও হাসান বলেন, তারা শিক্ষকদের মালিকানাধীন জমিতে বেড়া দেওয়ার কাজ করতে সেখানে গিয়েছিলেন।

অভিযোগের বিষয়ে ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবুল হায়াত বলেন, “আমরা আমাদের ক্রয় করা জমিতেই অবস্থান করছি। অভিযোগকারী ব্যক্তি আমাদের জমি দখলে নিয়েছেন এবং গাছ কেটে নিয়েছেন। জমির পক্ষে আমাদের কাছে উপযুক্ত কাগজপত্র রয়েছে।”

তিনি আরও বলেন, দুই পক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধ থাকলে আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানানো হয়েছে।

অন্যদিকে বাংলা বিভাগের অধ্যাপক ড. জি. এম. মনিরুজ্জামান বলেন, “বিশ্ববিদ্যালয়ে অভিযোগ না দিয়ে বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান করা যেত।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম জানান, অভিযোগটি তার কাছে এসেছে। যেহেতু এটি জমি সংক্রান্ত ব্যক্তিগত বিরোধ, তাই বিষয়টি রেজিস্ট্রার দপ্তরে পাঠানো হবে এবং পরবর্তী ব্যবস্থা সেখান থেকেই নেওয়া হবে।

#কুবি #কুমিল্লাবিশ্ববিদ্যালয় #জমিবিরোধ

চেকপোস্ট

শুক্রবার, ০৮ মে ২০২৬

কুবির দুই শিক্ষকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত