পঞ্চগড়ের আটোয়ারীতে দীর্ঘদিনের ভোগান্তি শেষে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রিতে ফিরেছে শৃঙ্খলা ও স্বচ্ছতা। এখন কোনো দীর্ঘ লাইন ছাড়াই মোটরসাইকেল চালকসহ সাধারণ ক্রেতারা স্বস্তিতে তেল সংগ্রহ করতে পারছেন।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে আগের বিশৃঙ্খল পরিবেশ আর নেই। প্রশাসনের কঠোর নজরদারি এবং সুশৃঙ্খল বণ্টন ব্যবস্থার কারণে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে না। অল্প সময়েই মিলছে প্রয়োজনীয় জ্বালানি।
তেল নিতে আসা একাধিক মোটরসাইকেল চালক জানান, আগে তেল পাওয়া নিয়ে অনিশ্চয়তা ও হুড়োহুড়ি থাকলেও এখন তা নেই। স্বচ্ছতার সাথে তেল বিক্রি হওয়ায় খুব দ্রুতই তেল পাওয়া যাচ্ছে, পরিবেশও অনেক শান্ত।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জ্বালানি তেলের সুষম বণ্টন নিশ্চিত করতে প্রশাসনের নেওয়া পদক্ষেপগুলো কার্যকর হয়েছে। তেল বিক্রিতে স্বচ্ছতা আসায় কালোবাজারির সুযোগ বন্ধ হয়েছে, যার সুফল পাচ্ছেন সাধারণ মানুষ ও চালকরা।
উপজেলার বাসিন্দারা এই শৃঙ্খলা ধরে রাখতে প্রশাসনের ধারাবাহিক নজরদারি অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার, ০৮ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬