কুড়িগ্রাম-২ (সদর, রাজারহাট ও ফুলবাড়ী) আসনের গ্রামীণ অবকাঠামো সংস্কার ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর), কাজের বিনিময়ে টাকা (কাবিটা) এবং কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচির আওতায় বিশেষ বরাদ্দ অনুমোদন দেওয়া হয়েছে।
সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদের সুপারিশের ভিত্তিতে কুড়িগ্রাম সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের উন্নয়ন প্রকল্পের তালিকা ও বরাদ্দ অনুমোদন করা হয়। এসব প্রকল্পের আওতায় রাস্তাঘাট, কাঠের সেতু নির্মাণ এবং ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠান সংলগ্ন অবকাঠামো উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে।
অনুমোদিত প্রকল্পের মধ্যে রয়েছে-
স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর প্রত্যাশা, এসব প্রকল্প বাস্তবায়িত হলে চরাঞ্চল ও প্রত্যন্ত গ্রামের মানুষের যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদা ও জলাবদ্ধতার কারণে যে দুর্ভোগ সৃষ্টি হয়, তা অনেকটাই কমে আসবে।

সোমবার, ১৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬