গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এ ঘটনায় কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
সোমবার (১৭ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার সাম্পান রেস্টুরেন্টের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে জড়ো হন তারা। এ সময় ব্যানার নিয়ে মিছিল করেন এবং জামায়াত ও বিএনপির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা।
পরে মহাসড়কের ওপর টায়ারে আগুন ধরিয়ে দিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি করা হয়। প্রায় ৫ থেকে ৭ মিনিট পর তারা ঘটনাস্থল ছেড়ে চলে গেলে আবারও স্বাভাবিক হয় যান চলাচল।
বিক্ষোভের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান জানান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কয়েকজন ব্যক্তি সড়কে ব্যানার নিয়ে মিছিল করেন এবং টায়ারে আগুন দিয়ে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত করেন।
তিনি বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি গ্রেপ্তারে অভিযান চালানো হবে।

সোমবার, ১৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬