বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে কারাদন্ড ও অর্থদন্ড

ছবি: কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান।

গাজীপুরের কালীগঞ্জে অনুমতি ব্যতীত কৃষি জমির মাটি কাটায় পৃথক ভ্রাম্যমান আদালতের অভিযান। তুমুলিয়া, বক্তারপুর, জাঙ্গালীয়া ও মোক্তারপুর ইউনিয়নে ৪টি মামলা। ১টি মালায় একজনকে ১ মাসের কারাদন্ড ও ৩টি মামলায় ৩ জনের কাছ থেকে সাড়ে ৪ লাখ টাকা আর্থিক জরিমানা আদায় করা হয়েছে।

জানা যায়, বুধবার (৬ই মে) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা তুমলিয়া ইউনিয়নের বরিহাটিস্থ যমুনা স্পেসটেক জয়েন্ট ভেঞ্চার লিমিটেডে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন। এ সময় যমুনা স্পেসটেক জয়েন্ট ভেঞ্চার লিমিটেড অনুমতি ব্যতীত শীতলক্ষ্যা নদীর সীমায় মাটি কাটা ও স্থাপনা নির্মাণের অপরাধে প্রতিষ্ঠানের এইচআর এডমিন মো. সুজাত উদ্দিনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় ১টি মামলায় দুই লাখ টাকা জরিমানা করেন। পরে উপজেলার বক্তারপুর ইউনিয়নের ব্রাহ্মণগাঁও সরদার পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনস্ট করার অপরাধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আফসার উদ্দিনের ছেলে মো. জহিরুল ইসলামকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

অন্যদিকে মঙ্গলবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলাম উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের ছাতিয়ানী এবং মোক্তারপুর ইউনিয়নের রাথুরা এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন। এ সময় অনুমতি ব্যতীত কৃষি জমি হতে মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় ছাতিয়ানী গ্রামের ইউসুফ আলী খন্দকারের ছেলে সামশুল হক খন্দকারকে দুই লাখ টাকা এবং রাথুরা গ্রামের আকবর আলীর ছেলে কাজী আমজাদ হোসেনকে পঞ্চাশ হাজার টাকা, মোট ২ লাখ ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।

যমুনা স্পেসটেক জয়েন্ট ভেঞ্চার লিমিটেডের এইচআর এডমিন মো. সুজাত উদ্দিন বলেন, কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা আমাদের প্রতিষ্টান পরিদর্শন করেছেন। এ সময় অনুমতি ব্যতিত শীতলক্ষ্যা নদীর সীমায় মাটি কাটা ও স্থাপনা নির্মাণ কাজ চলমান থাকায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেছেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা বলেন, তুমলিয়া ইউনিয়নের বরিহাটি যমুনা স্পেসটেক জয়েন্ট ভেঞ্চার লিমিটেড ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে শীতলক্ষ্যা নদীর সীমায় মাটি কাটার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাই। পরে প্রতিষ্ঠানের এইচআর এডমিন মো. সুজাত উদ্দিনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় একটি মামলায় ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয় এবং নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনস্ট করার অপরাধে একজনকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।

চেকপোস্ট

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে কারাদন্ড ও অর্থদন্ড

প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত