মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা-এর পদ্মা নদীর কালিতলা এলাকায় নতুন পানির আগমনে সৃষ্টি হয়েছে মনোমুগ্ধকর পরিবেশ। এতে প্রতিদিন বিকেল হলেই নদীর তীরে ভিড় করছেন শত শত দর্শনার্থী।
স্থানীয়দের পাশাপাশি আশপাশের বিভিন্ন এলাকা থেকেও মানুষ ছুটে আসছেন নদীর সৌন্দর্য উপভোগ করতে। বিশেষ করে বিকেলের পর পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব ও শিশুরা নদীর পাড়ে সময় কাটাচ্ছেন।
স্থানীয়রা জানান, পদ্মা নদীতে নতুন পানি আসার পর এর প্রাকৃতিক সৌন্দর্য আরও বৃদ্ধি পেয়েছে। ফলে দিন দিন বাড়ছে দর্শনার্থীর সংখ্যা। অনেকেই এলাকাটিকে “মিনি কক্সবাজার” নামে অভিহিত করছেন।
এলাকাবাসীর মতে, প্রয়োজনীয় অবকাঠামো ও পর্যটন সুবিধা উন্নয়ন করা গেলে পদ্মা নদীর এই অংশটি জেলার অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্রে পরিণত হতে পারে।
বিকেল হলেই নদীর শীতল বাতাস ও স্রোতের সৌন্দর্য উপভোগ করতে দর্শনার্থীদের উপস্থিতিতে মুখর হয়ে উঠছে কালিতলা ও আশপাশের পদ্মা নদীর তীর।

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬