সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

শিশু আদালতে জামিন মঞ্জুর

কটূক্তি মামলায় কলেজছাত্রের জামিন, প্রতিমন্ত্রীর মানবিক সহায়তা

কলেজছাত্র নিশাদ ইসলাম, ছবি : চেকপোস্ট

সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্যের ঘটনায় গ্রেপ্তার কলেজছাত্র নিশাদ ইসলাম (১৬) জামিনে মুক্তি পেয়েছেন। রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যায় পঞ্চগড় জেলা কারাগার থেকে মুক্ত হয়ে পরিবারের কাছে ফিরে যান তিনি।

এর আগে একই দিন বিকেলে শিশু আদালতের বিচারক হুসাইন মুহাম্মদ ফজলুল বারী তার জামিন মঞ্জুর করেন। আসামিপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান মিলন বিষয়টি নিশ্চিত করেছেন। আদালত সূত্রে জানা গেছে, মামলার চার্জশিট দাখিল না হওয়া পর্যন্ত তিনি জামিনে থাকবেন।

জানা যায়, ফরহাদ হোসেন আজাদ-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুক-এ আপত্তিকর পোস্ট করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় দেবীগঞ্জ উপজেলার এক ব্যক্তি সাইবার সুরক্ষা আইনে মামলা করেন।

পরবর্তীতে বিষয়টি প্রতিমন্ত্রীর নজরে এলে তিনি মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিবেচনা করেন। অভিযুক্তের বয়স ও ভবিষ্যতের কথা ভেবে তিনি নিজ উদ্যোগে পরিবারের সঙ্গে যোগাযোগ করে আইনি সহায়তার আশ্বাস দেন।

প্রতিমন্ত্রী বলেন, ছেলেটি আমার সন্তানের বয়সি। ভুল হতেই পারে, তাই তাকে ক্ষমা করে দিলাম।

ছেলের মুক্তিতে কৃতজ্ঞতা প্রকাশ করে নিশাদের বাবা আশরাফুল ইসলাম বলেন, প্রতিমন্ত্রীর এই উদারতা তারা আজীবন মনে রাখবেন।

নিশাদ ইসলামও নিজের ভুল স্বীকার করে বলেন, না বুঝে ভুল করেছিলাম, প্রতিমন্ত্রী ক্ষমা করেছেন এটাই আমার জন্য বড় বিষয়।

#পঞ্চগড়_সংবাদ #জামিন #মানবিকতা

চেকপোস্ট

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

কটূক্তি মামলায় কলেজছাত্রের জামিন, প্রতিমন্ত্রীর মানবিক সহায়তা

প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

featured Image

সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্যের ঘটনায় গ্রেপ্তার কলেজছাত্র নিশাদ ইসলাম (১৬) জামিনে মুক্তি পেয়েছেন। রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যায় পঞ্চগড় জেলা কারাগার থেকে মুক্ত হয়ে পরিবারের কাছে ফিরে যান তিনি।

এর আগে একই দিন বিকেলে শিশু আদালতের বিচারক হুসাইন মুহাম্মদ ফজলুল বারী তার জামিন মঞ্জুর করেন। আসামিপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান মিলন বিষয়টি নিশ্চিত করেছেন। আদালত সূত্রে জানা গেছে, মামলার চার্জশিট দাখিল না হওয়া পর্যন্ত তিনি জামিনে থাকবেন।

জানা যায়, ফরহাদ হোসেন আজাদ-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুক-এ আপত্তিকর পোস্ট করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় দেবীগঞ্জ উপজেলার এক ব্যক্তি সাইবার সুরক্ষা আইনে মামলা করেন।

পরবর্তীতে বিষয়টি প্রতিমন্ত্রীর নজরে এলে তিনি মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিবেচনা করেন। অভিযুক্তের বয়স ও ভবিষ্যতের কথা ভেবে তিনি নিজ উদ্যোগে পরিবারের সঙ্গে যোগাযোগ করে আইনি সহায়তার আশ্বাস দেন।

প্রতিমন্ত্রী বলেন, ছেলেটি আমার সন্তানের বয়সি। ভুল হতেই পারে, তাই তাকে ক্ষমা করে দিলাম।

ছেলের মুক্তিতে কৃতজ্ঞতা প্রকাশ করে নিশাদের বাবা আশরাফুল ইসলাম বলেন, প্রতিমন্ত্রীর এই উদারতা তারা আজীবন মনে রাখবেন।

নিশাদ ইসলামও নিজের ভুল স্বীকার করে বলেন, না বুঝে ভুল করেছিলাম, প্রতিমন্ত্রী ক্ষমা করেছেন এটাই আমার জন্য বড় বিষয়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত