কক্সবাজার সদর উপজেলার ৫ নম্বর ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ ডিককুল গ্রামে দীর্ঘদিনের অবহেলায় ড্রেনেজ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। সামান্য বৃষ্টিতেই ড্রেনের ময়লা পানি রাস্তায় উঠে এসে জনজীবনকে দুর্বিষহ করে তুলছে।
সরেজমিনে দেখা গেছে, গ্রামের অধিকাংশ ড্রেন পলি ও আবর্জনায় ভরাট হয়ে পানি চলাচল বন্ধ হয়ে গেছে। অনেক জায়গায় ড্রেনের স্লাব ভেঙে পড়ে থাকায় পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। ফলে জমে থাকা পানিতে সৃষ্টি হচ্ছে দুর্গন্ধ, বাড়ছে মশার উপদ্রব এবং জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে ড্রেনগুলো পরিষ্কার বা সংস্কার করা হয়নি। এতে করে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। বিশেষ করে শিক্ষার্থী ও বয়স্কদের চলাচলে চরম সমস্যা দেখা দিয়েছে।
এলাকাবাসীর দাবি, দ্রুত ড্রেন সংস্কার, ময়লা অপসারণ এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যবস্থা না নিলে আসন্ন বর্ষা মৌসুমে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে।
সচেতন মহল মনে করছে, জনদুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬