শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

নজরদারিতে মোটরসাইকেল

ককটেল বিস্ফোরণ-বাসে আগুন, ঢাকায় ২০০ চেকপোস্ট

ককটেল বিস্ফোরণের ঘটনায় রাজধানীর একটি চেকপোস্টে প্রাইভেট কারে চলছে তল্লাশি। ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও কাফরুল থানার সামনে বাসে অগ্নিসংযোগের ঘটনার পর নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে ঢাকার গুরুত্বপূর্ণ সড়ক, প্রবেশপথ ও বিভিন্ন মোড়ে ২০০টির বেশি চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানিয়েছেন, নাগরিকদের জানমালের নিরাপত্তায় রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে এসব চেকপোস্ট বসানো হয়েছে। সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশির পাশাপাশি মোটরসাইকেলের ওপরও বিশেষ নজরদারি রাখা হচ্ছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। মালিবাগ, মহাখালী, আগারগাঁও, যাত্রাবাড়ী, বাবুবাজার, মগবাজার ও বিটিভি ভবনের আশপাশে বিস্ফোরণের খবর পাওয়া যায়।

এর মধ্যে যাত্রাবাড়ীতে পৃথক দুটি স্থানে একাধিক ককটেল বিস্ফোরণে মো. ইবাদুর রহমান নামে এক অটোরিকশাচালক আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বিস্ফোরণগুলো কারা ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

এদিকে শুক্রবার রাত ১০টার পর কাফরুল থানার সামনে একটি ফাঁকা বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

পুলিশ জানিয়েছে, এসব ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা, ফ্লাইওভার ও প্রবেশপথগুলোতে নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত চেকপোস্ট কার্যক্রমও চালু রয়েছে।

Image

#ঢাকায়চেকপোস্ট #ককটেলবিস্ফোরণ #রাজধানীরনিরাপত্তা

চেকপোস্ট

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

ককটেল বিস্ফোরণ-বাসে আগুন, ঢাকায় ২০০ চেকপোস্ট

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও কাফরুল থানার সামনে বাসে অগ্নিসংযোগের ঘটনার পর নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে ঢাকার গুরুত্বপূর্ণ সড়ক, প্রবেশপথ ও বিভিন্ন মোড়ে ২০০টির বেশি চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানিয়েছেন, নাগরিকদের জানমালের নিরাপত্তায় রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে এসব চেকপোস্ট বসানো হয়েছে। সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশির পাশাপাশি মোটরসাইকেলের ওপরও বিশেষ নজরদারি রাখা হচ্ছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। মালিবাগ, মহাখালী, আগারগাঁও, যাত্রাবাড়ী, বাবুবাজার, মগবাজার ও বিটিভি ভবনের আশপাশে বিস্ফোরণের খবর পাওয়া যায়।

এর মধ্যে যাত্রাবাড়ীতে পৃথক দুটি স্থানে একাধিক ককটেল বিস্ফোরণে মো. ইবাদুর রহমান নামে এক অটোরিকশাচালক আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বিস্ফোরণগুলো কারা ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

এদিকে শুক্রবার রাত ১০টার পর কাফরুল থানার সামনে একটি ফাঁকা বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

পুলিশ জানিয়েছে, এসব ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা, ফ্লাইওভার ও প্রবেশপথগুলোতে নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত চেকপোস্ট কার্যক্রমও চালু রয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত