সোমবার, ২৫ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

পিন, ওটিপি বা পাসওয়ার্ড কখনো চায় না ট্রাফিক বিভাগ

এআই ট্রাফিক জরিমানার নামে প্রতারণা! সতর্কবার্তা দিল ডিএমপি

ছবি : সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ট্রাফিক জরিমানার নামে ছড়ানো ভুয়া এসএমএস ও প্রতারণা নিয়ে নগরবাসীকে সতর্ক করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও মোবাইল ফোনে পাঠানো এসব বার্তাকে সম্পূর্ণ বানোয়াট ও অসত্য বলে জানিয়েছে সংস্থাটি।

ডিএমপির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ট্রাফিক বিভাগ কর্তৃক ধার্যকৃত জরিমানার বিষয়ে যেসব এসএমএস ছড়ানো হচ্ছে, তার সঙ্গে পুলিশের কোনো সম্পৃক্ততা নেই। নাগরিকদের এসব বার্তায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।

ডিএমপি জানায়, সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী কোনো যানবাহনের বিরুদ্ধে মামলা হলে সংশ্লিষ্ট কর্মকর্তার স্বাক্ষরযুক্ত আনুষ্ঠানিক চিঠি যানবাহনের মালিকের ঠিকানায় পাঠানো হয়।

এ ছাড়া শুধুমাত্র ০১৩২০-০৪২২০৭ এবং ০১৩২০-০৪২২২৭ নম্বর থেকে প্রয়োজন হলে এসএমএস পাঠানো হয় বলে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ট্রাফিক জরিমানা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে “উপায়” ও সিবিবিএলের মাধ্যমে পরিশোধ করা যায়। তবে কোনো অবস্থাতেই ডিএমপি নাগরিকদের কাছে পিনকোড, পাসওয়ার্ড বা ওটিপি জানতে চায় না।

যেকোনো সন্দেহজনক ট্রাফিক এআই বা ভিডিও মামলা সংক্রান্ত তথ্য যাচাইয়ে নির্ধারিত নম্বর কিংবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগের অনুরোধ জানিয়েছে ডিএমপি।

#ডিএমপি #সাইবারপ্রতারণা #ট্রাফিকজরিমানা

চেকপোস্ট

সোমবার, ২৫ মে ২০২৬

এআই ট্রাফিক জরিমানার নামে প্রতারণা! সতর্কবার্তা দিল ডিএমপি

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ট্রাফিক জরিমানার নামে ছড়ানো ভুয়া এসএমএস ও প্রতারণা নিয়ে নগরবাসীকে সতর্ক করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও মোবাইল ফোনে পাঠানো এসব বার্তাকে সম্পূর্ণ বানোয়াট ও অসত্য বলে জানিয়েছে সংস্থাটি।

ডিএমপির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ট্রাফিক বিভাগ কর্তৃক ধার্যকৃত জরিমানার বিষয়ে যেসব এসএমএস ছড়ানো হচ্ছে, তার সঙ্গে পুলিশের কোনো সম্পৃক্ততা নেই। নাগরিকদের এসব বার্তায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।

ডিএমপি জানায়, সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী কোনো যানবাহনের বিরুদ্ধে মামলা হলে সংশ্লিষ্ট কর্মকর্তার স্বাক্ষরযুক্ত আনুষ্ঠানিক চিঠি যানবাহনের মালিকের ঠিকানায় পাঠানো হয়।

এ ছাড়া শুধুমাত্র ০১৩২০-০৪২২০৭ এবং ০১৩২০-০৪২২২৭ নম্বর থেকে প্রয়োজন হলে এসএমএস পাঠানো হয় বলে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ট্রাফিক জরিমানা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে “উপায়” ও সিবিবিএলের মাধ্যমে পরিশোধ করা যায়। তবে কোনো অবস্থাতেই ডিএমপি নাগরিকদের কাছে পিনকোড, পাসওয়ার্ড বা ওটিপি জানতে চায় না।

যেকোনো সন্দেহজনক ট্রাফিক এআই বা ভিডিও মামলা সংক্রান্ত তথ্য যাচাইয়ে নির্ধারিত নম্বর কিংবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগের অনুরোধ জানিয়েছে ডিএমপি।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত