শনিবার, ০৯ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

পালিয়েছে মাদক কারবারিরা

উখিয়ায় র্যাবের অভিযানে আড়াই লাখ ইয়াবা জব্দ

ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন

শুক্রবার ভোরে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পূর্ব ফারির বিল এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব-১৫

র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বাঁশঝাড়ের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায় বলে জানানো হয়েছে।

উদ্ধার হওয়া ইয়াবা ও অন্যান্য আলামত আইনগত প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। একই সঙ্গে পলাতক জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব।

মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

#ইয়াবা_উদ্ধার #উখিয়া #র্যাব১৫

চেকপোস্ট

শনিবার, ০৯ মে ২০২৬

উখিয়ায় র্যাবের অভিযানে আড়াই লাখ ইয়াবা জব্দ

প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

featured Image

কক্সবাজারের উখিয়ায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন

শুক্রবার ভোরে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পূর্ব ফারির বিল এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব-১৫

র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বাঁশঝাড়ের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায় বলে জানানো হয়েছে।

উদ্ধার হওয়া ইয়াবা ও অন্যান্য আলামত আইনগত প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। একই সঙ্গে পলাতক জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব।

মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত