উখিয়ায় র্যাবের অভিযানে আড়াই লাখ ইয়াবা জব্দ
কক্সবাজারের উখিয়ায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।শুক্রবার ভোরে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পূর্ব ফারির বিল এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব-১৫।র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বাঁশঝাড়ের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।তবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায় বলে জানানো হয়েছে।উদ্ধার হওয়া ইয়াবা ও অন্যান্য আলামত আইনগত প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। একই সঙ্গে পলাতক জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব।
মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।