মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

রাজনীতি

অতীতের তুলনায় আইনশৃঙ্খলা ভালো দাবি

ঈদে হাটে সন্ত্রাস ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে সাফল্য বিএনপি: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেছেন, ঈদুল আজহার সময় পশুর হাটগুলোতে অতীতের মতো চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড এবার আর দেখা যায়নি।

শুক্রবার (২৯ মে) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অতীতে ঈদের সময় পশুর হাটে ভয়াবহ চাঁদাবাজি হলেও এবার তা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে এবং এ ক্ষেত্রে সরকারের দৃঢ় ভূমিকা ছিল। তার মতে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক উন্নত হয়েছে।

রিজভী আরও বলেন, ঈদের সময় যানজট পরিস্থিতিও নিয়ন্ত্রণে ছিল এবং মানুষ নির্ধারিত সময়ে বাড়ি পৌঁছাতে পেরেছে। কোথাও বড় ধরনের ভোগান্তির খবর পাওয়া যায়নি বলেও তিনি মন্তব্য করেন।

#বিএনপি #চাঁদাবাজি #ঈদ_নিরাপত্তা

চেকপোস্ট

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

ঈদে হাটে সন্ত্রাস ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে সাফল্য বিএনপি: রিজভী

প্রকাশের তারিখ : ২৯ মে ২০২৬

featured Image

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেছেন, ঈদুল আজহার সময় পশুর হাটগুলোতে অতীতের মতো চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড এবার আর দেখা যায়নি।

শুক্রবার (২৯ মে) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অতীতে ঈদের সময় পশুর হাটে ভয়াবহ চাঁদাবাজি হলেও এবার তা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে এবং এ ক্ষেত্রে সরকারের দৃঢ় ভূমিকা ছিল। তার মতে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক উন্নত হয়েছে।

রিজভী আরও বলেন, ঈদের সময় যানজট পরিস্থিতিও নিয়ন্ত্রণে ছিল এবং মানুষ নির্ধারিত সময়ে বাড়ি পৌঁছাতে পেরেছে। কোথাও বড় ধরনের ভোগান্তির খবর পাওয়া যায়নি বলেও তিনি মন্তব্য করেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত