বগুড়ার ধুনট উপজেলায় ঈদে নতুন মোটরসাইকেল না পেয়ে অভিমানে হৃদয় রহমান (১৭) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে ভাণ্ডারবাড়ি ইউনিয়নের বানিয়াজান-চল্লিশপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত হৃদয় রহমান স্থানীয় একটি কারিগরি স্কুলের নবম শ্রেণির ছাত্র এবং আব্দুল লতিফের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে কয়েকদিন ধরে বাবার কাছে নতুন মোটরসাইকেল চেয়ে আসছিল হৃদয়। তবে আর্থিক সংকটের কারণে পরে কিনে দেওয়ার আশ্বাস দিলে সে অভিমান করে। পরে পরিবারের সদস্যরা তাকে ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
ধুনট থানার ওসি আতিকুল ইসলাম জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোমবার, ১৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ মে ২০২৬