আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখী মানুষের যাত্রা নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্বিঘ্ন করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
রোববার ১০ মে রাজধানীর ইস্কাটন রোড-এর লেডিস ক্লাবে নৌনিরাপত্তা সপ্তাহ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, ঈদযাত্রায় যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।
তিনি আরও বলেন, নৌ সেক্টরকে এগিয়ে নিতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের মেধা, ধৈর্য ও ত্যাগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই খাতে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেন, ঈদযাত্রায় যাত্রীসেবার মান নিশ্চিত করতে হবে এবং দুর্ঘটনা শূন্যে নামিয়ে আনার লক্ষ্য নিয়ে কাজ করতে হবে।
তিনি আরও নির্দেশ দেন, অনুমোদনহীন ও ফিটনেসবিহীন নৌযান চলাচল বন্ধ করতে নৌপুলিশকে কঠোর ব্যবস্থা নিতে হবে।

রোববার, ১০ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬