পবিত্র ঈদুল আজহার ছুটিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের নিরাপদে বাড়ি যাতায়াত নিশ্চিত করতে বিভাগীয় শহরগুলোতে বাসের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আবেদন জানিয়েছে শাখা ছাত্রদল।
সোমবার (১৮ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) নূরুল করিম চৌধুরীর কাছে এ আবেদনপত্র জমা দেন সংগঠনটির নেতাকর্মীরা।
আবেদনে তারা উল্লেখ করেন, ঈদের ছুটিতে বিপুল সংখ্যক শিক্ষার্থী দেশের বিভিন্ন অঞ্চলে নিজ বাড়িতে যান। এ সময় গণপরিবহনে অতিরিক্ত চাপ ও ভোগান্তির কারণে শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত ব্যাহত হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভাগীয় শহরগুলোতে বাসের ব্যবস্থা করলে শিক্ষার্থীরা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরতে পারবেন।
কুবি শাখা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ বলেন, অনেক শিক্ষার্থী দূরদূরান্তে বাড়িতে যাবে। তারা যেন নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারে, সে চিন্তা থেকেই আমরা বিভাগীয় শহরে বাস চালুর দাবি জানিয়েছি।
তিনি আরও বলেন, গত কয়েকদিন ধরে সাধারণ শিক্ষার্থীরা আমাদের কাছে এ দাবিটি জানিয়ে আসছে। তাই আমরা প্রশাসনের কাছে এই আবেদন করেছি।
শাখা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের কথা চিন্তা করে। আমরা চাই ঈদযাত্রায় সব শিক্ষার্থী নিরাপদে বাড়ি ফিরুক। সে লক্ষ্যেই প্রশাসনের কাছে এই দাবি জানিয়েছি।

মঙ্গলবার, ১৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬