ঈদযাত্রায় শিক্ষার্থীদের জন্য বাস দিল বেরোবি প্রশাসন
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ঈদুল আজহা উপলক্ষে শিক্ষার্থীদের বাড়ি ফেরার সুবিধার্থে বিশেষ বাস সার্ভিস চালুর সিদ্ধান্ত নিয়েছে।বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের পরিচালক মাসুদ রানা জানিয়েছেন, ঢাকা, বগুড়া হয়ে নাটোর, তিস্তা-কুড়িগ্রাম এবং সৈয়দপুর-ঠাকুরগাঁও-পঞ্চগড় রুটে একাধিক বাস চলাচল করবে। আগামী ২৩ মে সকাল সাড়ে ৯টায় বাসগুলো ক্যাম্পাস থেকে ছেড়ে যাবে।ছাত্রদল নেতারা জানান, শিক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বিভিন্ন রুটে বাস চালুর দাবি জানিয়েছিলেন।
এ উদ্যোগে শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেছেন এবং এতে ঈদযাত্রা আরও সহজ ও স্বস্তিদায়ক হবে বলে আশা করা হচ্ছে।