বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

হত্যার হুমকি দেওয়ার অভিযোগ

ইসলামপুরে সংবাদ সংগ্রহকালে চেক পোস্ট পত্রিকার প্রতিনিধির ওপর হামলা

ছবি : সাংবাদিক মোঃ মাকসুদুর রহমান শাকিল, ঘাতক-মোঃ রুপন মন্ডল ও তার ভাতিজারা

জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দৈনিক চেক পোস্ট-এর জামালপুর জেলা প্রতিনিধি মোঃ মাকসুদুর রহমান শাকিল।

ভুক্তভোগীর অভিযোগ, ইসলামপুর উপজেলার ১০ নম্বর গাইবান্ধা ইউনিয়নের কড়ইতলা গ্রামে সংবাদ সংগ্রহের সময় কতিপয় সন্ত্রাসী তার ওপর অতর্কিত হামলা চালায়।

অভিযুক্তদের মধ্যে রয়েছেন মোঃ রুপন মন্ডল, তার ভাইয়ের ছেলে মোঃ রুমান, মোঃ রিফাত হাসান ও মোঃ রনি। তারা একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

হামলার এক পর্যায়ে তাকে মারধরের পাশাপাশি প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন সাংবাদিক শাকিল।

এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে এখন পর্যন্ত স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

#সাংবাদিকের_উপর_হামলা #ইসলামপুর_জামালপুর #গণমাধ্যম_নিরাপত্তা

চেকপোস্ট

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

ইসলামপুরে সংবাদ সংগ্রহকালে চেক পোস্ট পত্রিকার প্রতিনিধির ওপর হামলা

প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

featured Image

জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দৈনিক চেক পোস্ট-এর জামালপুর জেলা প্রতিনিধি মোঃ মাকসুদুর রহমান শাকিল।

ভুক্তভোগীর অভিযোগ, ইসলামপুর উপজেলার ১০ নম্বর গাইবান্ধা ইউনিয়নের কড়ইতলা গ্রামে সংবাদ সংগ্রহের সময় কতিপয় সন্ত্রাসী তার ওপর অতর্কিত হামলা চালায়।

অভিযুক্তদের মধ্যে রয়েছেন মোঃ রুপন মন্ডল, তার ভাইয়ের ছেলে মোঃ রুমান, মোঃ রিফাত হাসান ও মোঃ রনি। তারা একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

হামলার এক পর্যায়ে তাকে মারধরের পাশাপাশি প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন সাংবাদিক শাকিল।

এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে এখন পর্যন্ত স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত