বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

ইউপি নির্বাচনে নতুন প্রতীক, চেয়ারম্যানের জন্য ২০টি

আগামীতে ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের নির্বাচন নির্দলীয় প্রতীকে আয়োজনের বিধান করা হয়েছে। এর অংশ হিসেবে ইউপি চেয়ারম্যান, সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্য পদে প্রার্থীদের জন্য নির্ধারিত প্রতীক চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্ধারিত তালিকা অনুযায়ী চেয়ারম্যান প্রার্থীদের জন্য রাখা হয়েছে ২০টি প্রতীক। এগুলো হলো কম্পিউটার, কলার ছড়ি, ঘণ্টা, ঘোড়া, চিংড়ি, জগ, টেবিলঘড়ি, টেলিফোন, দালান, দোতলা বাস, পাগড়ি, বেবিট্যাক্সি, ময়ূর, মোবাইল ফোন, মোটরসাইকেল, মোড়া, রেল ইঞ্জিন, সোফা ও হাঁস।সংরক্ষিত সদস্য পদের জন্য রয়েছে ১০টি প্রতীক আলমারি, কলস, ড্রেসিং টেবিল, পালকি, ফলের ঝুড়ি, মাইক, সেলাই মেশিন, সূর্যমুখী ফুল, হরিণ ও হেলিকপ্টার।সাধারণ সদস্য পদের জন্য নির্ধারিত ১২টি প্রতীক হলো উট, কাপ-পিরিচ, ঘুড়ি, জাহাজ, টর্চলাইট, টিউবওয়েল, ট্রাক্টর, তালা, ফুটবল, বৈদ্যুতিক পাখা, বৈদ্যুতিক বাল্ব ও মোরগ।নতুন বিধিমালায় চেয়ারম্যান প্রার্থীর জামানত ২৫ হাজার টাকা এবং সদস্য প্রার্থীর জামানত ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনি ব্যয়ের সর্বোচ্চ সীমা রাখা হয়েছে ১০ লাখ টাকা, আর সাধারণ সদস্য প্রার্থী সর্বোচ্চ ২ লাখ টাকা ব্যয় করতে পারবেন।কোনো প্রার্থী মোট প্রদত্ত ভোটের ১৫ শতাংশের কম পেলে তার জামানত বাজেয়াপ্ত হবে। নির্বাচনি ব্যয়ের জন্য প্রার্থী বা তার এজেন্টকে নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহারের নির্দেশনাও রাখা হয়েছে। ২০ হাজার টাকার বেশি লেনদেন ব্যাংকিং মাধ্যম ছাড়া করা যাবে না।এ ছাড়া চেয়ারম্যান পদে মনোনয়নপত্রের সঙ্গে ১২ ডিজিটের টিআইএন সনদ ও আয়কর রিটার্নের কপি, হলফনামায় তথ্য স্পষ্টীকরণ এবং নির্বাচনে অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসির ক্ষমতা বাড়ানোর মতো বিভিন্ন সংশোধনী আনা হয়েছে। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ইউনিয়ন পরিষদ নির্বাচনসংক্রান্ত বিধিমালা ও সাম্প্রতিক গেজেট প্রকাশ করা হয়েছে।

ইউপি নির্বাচনে নতুন প্রতীক, চেয়ারম্যানের জন্য ২০টি