সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

জামালপুর সদরে ২০ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার

ছবি: চেকপোস্ট

জামালপুর সদর উপজেলার জামালপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের রাণীগঞ্জ বাজার পতিতাপল্লী এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ মোঃ দুলাল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, জামালপুর।

সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৮টা ১০ মিনিটের দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জামালপুর জেলা কার্যালয়ের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, জামালপুর সদর থানাধীন জামালপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের রাণীগঞ্জ বাজার পতিতাপল্লী এলাকার বেলাল মিয়ার ৫ নম্বর বাড়ির ভাড়াটিয়া মোঃ দুলালের দখলে থাকা দক্ষিণ দুয়ারী এককক্ষবিশিষ্ট সেমিপাকা বসতঘরে অভিযান চালানো হয়।

এ সময় ঘরটি তল্লাশি করে আকাশি রঙের পলিথিনের ওপর খাকি রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো গাঁজার ১০টি পোটলা উদ্ধার করা হয়। প্রতিটি পোটলায় ২ কেজি করে মোট ২০ কেজি গাঁজা ছিল বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

গ্রেফতারকৃত মোঃ দুলাল জামালপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বোসপাড়া এলাকার মৃত ইসমত আলীর ছেলে। তার মায়ের নাম সূর্য বেগম। তিনি বর্তমানে রাণীগঞ্জ বাজার পতিতাপল্লী এলাকায় বসবাস করছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মোঃ আনোয়ার হোসেন বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

চেকপোস্ট

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

জামালপুর সদরে ২০ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত