শুক্রবার, ০১ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিশ্ব

মজুরি বৈষম্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ

আসামে মে দিবসে শ্রমিকদের গর্জন, রাস্তায় নেমে বিক্ষোভ

ছবি: চেকপোস্ট

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ভারতের আসাম রাজ্যের বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ‘মে দিবস’ পালিত হয়েছে।

শিলচর শহরের শহীদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলোর উদ্যোগে এক সমাবেশ ও শ্রদ্ধা নিবেদন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় সিটু, এআইইউটিইউসি, এআইসিসিটিইউ, এআইটিইউসি, টিইউসিসি ন্যাশনাল, এআইকেএস, টিইউসিসি কাছাড় এবং ইডাব্লিউটিসিসি। কর্মসূচিতে অস্থায়ী শহীদ বেদী স্থাপন করে শ্রমিক নেতারা মাল্যদান করেন।

সমাবেশে শ্রমিক নেতা সুপ্রিয় ভট্টাচার্য একটি প্রস্তাব উত্থাপন করেন। এতে শ্রমিকদের ৮ ঘণ্টা কর্মদিবসের দাবিতে ১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগোর হে মার্কেটের ঐতিহাসিক আন্দোলনে আত্মত্যাগের কথা স্মরণ করা হয়। বক্তারা বলেন, এই আত্মত্যাগের মাধ্যমেই বিশ্বব্যাপী ৮ ঘণ্টা কাজের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে এবং সেই ঐতিহাসিক দিনটি স্মরণে প্রতি বছর ‘মে দিবস’ পালন করা হয়।

বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা বর্তমান বৈশ্বিক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকট, সম্পদের বৈষম্য, যুদ্ধ পরিস্থিতি এবং শ্রমিক অধিকার হ্রাসের ফলে শ্রমজীবী মানুষ কঠিন সময় পার করছে।

বক্তারা অভিযোগ করেন, ভারতে বর্তমান সরকার কর্পোরেট স্বার্থে শ্রম আইন সংশোধন করে শ্রমিকদের অধিকার সংকুচিত করছে। ২৯টি শ্রম আইনকে ৪টি শ্রম কোডে রূপান্তরের মাধ্যমে শ্রমিক শোষণের সুযোগ বাড়ানো হয়েছে বলেও দাবি করেন তারা। এছাড়া ৮ ঘণ্টার পরিবর্তে ১২ ঘণ্টা কাজ চাপিয়ে দেওয়া, ন্যূনতম মজুরি বৃদ্ধি না করা এবং বিভিন্ন খাতে শ্রমিকদের সামাজিক সুরক্ষা সংকুচিত হওয়ার বিষয়ও তুলে ধরা হয়।

সমাবেশ শেষে শ্রমিকদের বিভিন্ন দাবি বাস্তবায়নের লক্ষ্যে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেমতলার গোলদিঘি মলের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

এছাড়া হাইলাকান্দিসহ আসামের অন্যান্য জেলাতেও মে দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালনের খবর পাওয়া গেছে।

#মে_দিবস #শ্রমিক_আন্দোলন #আসাম_সংবাদ

চেকপোস্ট

শুক্রবার, ০১ মে ২০২৬

আসামে মে দিবসে শ্রমিকদের গর্জন, রাস্তায় নেমে বিক্ষোভ

প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত