রোববার, ১৪ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

আইন আদালত

কারাগারেই গ্রেপ্তার দেখানোর নির্দেশ

আর এস ফাহিম আবার গ্রেপ্তার, এবার সন্ত্রাসবিরোধী মামলায়

আর এস ফাহিম চৌধুরী। ছবি : সংগৃহীত

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। পুলিশের আবেদনের পর আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা এ আদেশ দেন।

পুলিশের দাবি, রাষ্ট্রের অখণ্ডতা ও সার্বভৌমত্ববিরোধী ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে অর্থায়নের সঙ্গে জড়িত ছিলেন ফাহিম। একই সঙ্গে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং রাষ্ট্রীয় কাজে বাধা দেওয়ার পরিকল্পনায় সংশ্লিষ্টদের অর্থ সহায়তা দেওয়ার অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন জানান, মামলার তদন্ত কর্মকর্তা ডিএমপির ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের এসআই আমির হামজা গত ৯ জুন ফাহিমকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।

মামলার এজাহার অনুযায়ী, গত ৯ ফেব্রুয়ারি রাজধানীর রমনা পার্ক সংলগ্ন এলাকায় একটি গোপন বৈঠকে অংশ নেন অভিযুক্তরা। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা সেখান থেকে পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় রমনা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়।

এর আগে গত ২৯ মার্চ মিরপুরের জাতীয় চিড়িয়াখানা এলাকা থেকে আর এস ফাহিমকে আটক করে শিক্ষার্থী ও স্থানীয়রা। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। জুলাই গণ-অভ্যুত্থান সংশ্লিষ্ট একটি হত্যা মামলায় ৩০ মার্চ তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছিল। সেই মামলায় গ্রেপ্তারের পর থেকেই তিনি কারাগারে রয়েছেন।

#বাংলাদেশ_রাজনীতি #সন্ত্রাসবিরোধীমামলা #আরএসফাহিম

চেকপোস্ট

রোববার, ১৪ জুন ২০২৬

আর এস ফাহিম আবার গ্রেপ্তার, এবার সন্ত্রাসবিরোধী মামলায়

প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

featured Image

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। পুলিশের আবেদনের পর আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা এ আদেশ দেন।

পুলিশের দাবি, রাষ্ট্রের অখণ্ডতা ও সার্বভৌমত্ববিরোধী ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে অর্থায়নের সঙ্গে জড়িত ছিলেন ফাহিম। একই সঙ্গে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং রাষ্ট্রীয় কাজে বাধা দেওয়ার পরিকল্পনায় সংশ্লিষ্টদের অর্থ সহায়তা দেওয়ার অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন জানান, মামলার তদন্ত কর্মকর্তা ডিএমপির ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের এসআই আমির হামজা গত ৯ জুন ফাহিমকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।

মামলার এজাহার অনুযায়ী, গত ৯ ফেব্রুয়ারি রাজধানীর রমনা পার্ক সংলগ্ন এলাকায় একটি গোপন বৈঠকে অংশ নেন অভিযুক্তরা। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা সেখান থেকে পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় রমনা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়।

এর আগে গত ২৯ মার্চ মিরপুরের জাতীয় চিড়িয়াখানা এলাকা থেকে আর এস ফাহিমকে আটক করে শিক্ষার্থী ও স্থানীয়রা। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। জুলাই গণ-অভ্যুত্থান সংশ্লিষ্ট একটি হত্যা মামলায় ৩০ মার্চ তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছিল। সেই মামলায় গ্রেপ্তারের পর থেকেই তিনি কারাগারে রয়েছেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত